Skip to content
নভেম্বর 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ‘জল ছুঁলে হাত কেটে নেব’, হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতকে! এসসিও সম্মেলনে যোগ দিতে দিল্লিতে আসছেন সেই পাক মন্ত্রী

‘জল ছুঁলে হাত কেটে নেব’, হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতকে! এসসিও সম্মেলনে যোগ দিতে দিল্লিতে আসছেন সেই পাক মন্ত্রী

Online Desk নভেম্বর 19, 2026
6kv7po0g_musadik-malik-had-issued-warnings-to-india-earlier-this-year_625x300_18_November_26.webp

ওঙ্কার ডেস্ক: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকে যোগ দিতে চলতি সপ্তাহেই ভারতে আসার কথা পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিকের। তবে দিল্লি সফরের আগেই তাঁর পুরনো মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এমনকি পাকিস্তানের জলসম্পদে কেউ হাত দিলে তাঁর হাত কেটে নেওয়ার কথাও বলেছিলেন। ফলে দিল্লিতে এসসিও-র বৈঠকে জলবণ্টন প্রসঙ্গ উঠবে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

গত বছরের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরদিনই সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয় ভারত। সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল ইসলামাবাদ। চলতি বছরের জুনে একটি আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দেন মুসাদ্দিক। তিনি বলেছিলেন, পাকিস্তানের জলসম্পদে যে হাত দেবে, তার হাত কেটে নেওয়া হবে। এর পর তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আয়োজিত একটি জলবিষয়ক সম্মেলনেও ভারতের বিরুদ্ধে ‘জল আগ্রাসন’-এর অভিযোগ তোলেন পাক মন্ত্রী। একই সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি মেনে চলার জন্য ভারতের কাছে আবেদন জানান তিনি।

দিল্লি সফরে এই বিষয়টি তিনি তুলবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুসাদ্দিক জানিয়েছেন, এই সফর কোনও দ্বিপাক্ষিক আলোচনার জন্য নয়। উল্লেখ্য, ২০২৩ সালে গোয়ায় এসসিও-র বৈঠকে যোগ দিয়েছিলেন তৎকালীন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তাঁর পর এই প্রথম পাকিস্তানের কোনও কেন্দ্রীয় মন্ত্রী ভারতে আসছেন। অপারেশন সিঁদুরের পরও পাকিস্তানের কোনও নেতার এটাই প্রথম ভারত সফর। আগামী ২০ থেকে ২২ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে এসসিও সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম। গত অক্টোবরে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিমন্ত্রী আউরঙ্গজেব খান খিচিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু পরে তাঁর পরিবর্তে মুসাদ্দিক মালিককে প্রতিনিধি হিসেবে মনোনীত করে ইসলামাবাদ।

Continue Reading

Previous: জেনসেন হুয়াং বিতর্কে তাঁর পাশে দাঁড়ালেন ট্রাম্প!
Next: ১৯ নভেম্বর ২০২৬: কেমন কাটবে আজকের দিন? জেনে নিন ১২ রাশির ভাগ্যফল :

সম্পর্কিত গল্প

sef.jpeg

কল্যাণ চৌবের বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রীর কাছে বাইচুংরা

Online Desk নভেম্বর 19, 2026
sx.jpeg

বাদ সিরাজ বোলিং ব্যর্থতা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারতের ব্যাটিং কোচের

Online Desk নভেম্বর 19, 2026
RANI-MA.webp

‘আকভান’-এর প্রভাবে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন! কবে হবে শোভাযাত্রা?

Online Desk নভেম্বর 19, 2026

You may have missed

sef.jpeg

কল্যাণ চৌবের বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রীর কাছে বাইচুংরা

Online Desk নভেম্বর 19, 2026
sx.jpeg

বাদ সিরাজ বোলিং ব্যর্থতা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারতের ব্যাটিং কোচের

Online Desk নভেম্বর 19, 2026
RANI-MA.webp

‘আকভান’-এর প্রভাবে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন! কবে হবে শোভাযাত্রা?

Online Desk নভেম্বর 19, 2026
bd-fd.jpg

ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, হাসিনা ফেরার আগে বাংলাদেশে ক্রমশ ছড়াচ্ছে হিংসা

Online Desk নভেম্বর 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.