Skip to content
নভেম্বর 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • জেনসেন হুয়াং বিতর্কে তাঁর পাশে দাঁড়ালেন ট্রাম্প!

জেনসেন হুয়াং বিতর্কে তাঁর পাশে দাঁড়ালেন ট্রাম্প!

Online Desk নভেম্বর 19, 2026
trump-huang.jpg

ওঙ্কার ডেস্ক: চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর নয়া বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনভিডিয়ার প্রাক্তন সিইও জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের মাঝেই তাঁর পাশে দাঁড়ালেন তিনি। হুয়াংকে ‘অসাধারণ প্রতিভাবান’ বলে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে চিনা মহিলা অ্যালিস হুয়াংকে ঘিরে গুপ্তচরবৃত্তির প্রশ্নেও মন্তব্য করেছেন। তাঁর কথায়, চিন থেকে আসা সুন্দরী মহিলাদের অনেকেই গুপ্তচর বলে সন্দেহ করেন।

বৃহস্পতিবার শেনঝেনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে এনভিডিয়ার প্রাক্তন প্রধানের বিতর্ক প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাঁকে। উল্লেখ্য, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করার পর গত সপ্তাহে সংস্থার সিইও পদ ছাড়েন হুয়াং। অভিযোগ, অ্যালিস হুয়াং নামে এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। ওই মহিলার সংস্থা চিনকে এনভিডিয়ার উন্নত কম্পিউটার চিপ ব্যবহারের সুযোগ করে দিতে সাহায্য করেছিল বলে খবর। কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরিতে এই চিপ ব্যবহার করা হয়।
হুয়াংয়ের প্রশংসা করে ট্রাম্প বলেন, এমন প্রতিভাবান মানুষকে হারানো অত্যন্ত দুঃখজনক। তাঁর মতে, হুয়াংয়ের মতো ব্যক্তির বিকল্প খুঁজে পাওয়া কঠিন। প্রযুক্তির ক্ষেত্রে তিনি প্রায় ১০ বছর এগিয়ে ছিলেন বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কথায়, দেশের স্বার্থে এই ধরনের প্রতিভাবান মানুষদের সুরক্ষা দেওয়া প্রয়োজন। কারণ, এমন দক্ষ মানুষের সংখ্যা খুব বেশি নয়। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকেও হুয়াংয়ের প্রসঙ্গ সংক্ষেপে তুলেছিলেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। তাঁর বক্তব্য, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক হওয়ায় কথার প্রসঙ্গে সামান্য উল্লেখ করেছিলেন।

হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের সম্পর্ক জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক কি না, সেই প্রশ্নও ওঠে সাক্ষাৎকারে। জবাবে ট্রাম্প জানান, অ্যালিস গুপ্তচর বলে কোনও তথ্য তাঁর জানা নেই। বরং তাঁকে সুন্দরী মহিলা বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরেই ট্রাম্প বলেন, চিন থেকে আসা কোনও সুন্দরী মহিলাকে অনেক সময় গুপ্তচর বলে সন্দেহ করা হয়। তবে অ্যালিসকে তিনি একজন ব্যবসায়ী হিসেবেই দেখছেন বলে জানান। তাঁর দাবি, অ্যালিস কম্পিউটার চিপ কিনেছিলেন। সেই কেনাকাটা নিয়ম মেনে হয়েছিল কি না, তা তিনি জানেন না। ট্রাম্পের আরও বক্তব্য, আমেরিকা চিপ বিক্রির অনুমতি দেয়। কারণ, বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জন করাও তাদের লক্ষ্য।

Continue Reading

Previous: চিনে একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং! আলোচনায় উঠতে পারে ইউক্রেন যুদ্ধ থেকে পরমাণু অস্ত্র
Next: ‘জল ছুঁলে হাত কেটে নেব’, হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতকে! এসসিও সম্মেলনে যোগ দিতে দিল্লিতে আসছেন সেই পাক মন্ত্রী

সম্পর্কিত গল্প

sef.jpeg

কল্যাণ চৌবের বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রীর কাছে বাইচুংরা

Online Desk নভেম্বর 19, 2026
sx.jpeg

বাদ সিরাজ বোলিং ব্যর্থতা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারতের ব্যাটিং কোচের

Online Desk নভেম্বর 19, 2026
RANI-MA.webp

‘আকভান’-এর প্রভাবে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন! কবে হবে শোভাযাত্রা?

Online Desk নভেম্বর 19, 2026

You may have missed

sef.jpeg

কল্যাণ চৌবের বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রীর কাছে বাইচুংরা

Online Desk নভেম্বর 19, 2026
sx.jpeg

বাদ সিরাজ বোলিং ব্যর্থতা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারতের ব্যাটিং কোচের

Online Desk নভেম্বর 19, 2026
RANI-MA.webp

‘আকভান’-এর প্রভাবে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন! কবে হবে শোভাযাত্রা?

Online Desk নভেম্বর 19, 2026
bd-fd.jpg

ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, হাসিনা ফেরার আগে বাংলাদেশে ক্রমশ ছড়াচ্ছে হিংসা

Online Desk নভেম্বর 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.