Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কিডনি সমস্যায় আক্রান্ত রোগীকে আত্মহত্যা থেকে রক্ষা করলেন বিধায়ক

কিডনি সমস্যায় আক্রান্ত রোগীকে আত্মহত্যা থেকে রক্ষা করলেন বিধায়ক

Online Desk আগস্ট 19, 2025
Rabi.jpg

নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বর : দুর্নীতি, রেষারেষি, রক্তক্ষয়ী প্রতিহিংসার রাজনৈতিক আবহে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত গড়লেন এক বিধায়ক।

পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামের বাসিন্দা অনুপ দাস প্রায় দশ বছর ধরে কিডনিজনিত সমস্যায় ডায়ালাইসিস চালিয়ে যাচ্ছে, নিজ খরচায়। বাড়িতে রোজকার বলতে কেউ নেই। পরিবার বলতে মা এবং স্ত্রী। নেই কোন সন্তান। আর্থিক অনটনে দিন চলতে থাকাই ধীরে ধীরে অবসাদে গ্রাস করে অনুপকে। এর থেকে বেরিয়ে আসার কোনো উপায় না পেয়ে অনুপ অবশেষে বেছে নেয় আত্মহত্যার পথ। গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করতে যাওয়ার সময় হঠাৎই দেখে ফেলেন তাঁর স্ত্রী ও মা। তাঁদের চেঁচামেচিতে ছুটে আসে প্রতিবেশীরা।

গ্রামবাসীরা খবর দেন স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। খবর পেয়েই তৎক্ষনাৎ ছুটে আসেন নরেন্দ্রনাথবাবু। অনুপকে বোঝান। তাঁর এই মানসিক পরিস্থিতির কথা মন দিয়ে শোনেন। পরিবারের দুর্দশার কথা শুনে নরেন্দ্রনাথবাবু অনুপের চিকিৎসার দায়িত্ব নেন। নিয়মিত ডায়ালিসিসের ব্যবস্থা করে দেন।

নরেন্দ্রনাথবাবুর সহায়তায় এ যাত্রায় আশার আলো দেখে অনুপের পরিবার। প্রাণও বাঁচে তাঁর। তাঁর স্ত্রী নিবেদিতা দাস বলেন, “আমার স্বামীকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনলেন আমাদের নরেন দা। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল এমতাবস্থায় আমাদের কিছু করার ছিল না। আমাদের কাছে তিনি ভগবান”।

এই ঘটনার পর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, “এটা আমার কর্তব্য। আরো আগে জানালে আমি ব্যবস্থা নিতাম।” বিধায়কের এই মহনুভবতায় খুশি গ্রামবাসীরা।

Post Views: 176

Continue Reading

Previous: বাঙালি ‘হেনস্তা’-র উত্তাপে পরিযায়ীদের জন্য ‘শ্রমশ্রী’ ! পরিবার পিছু মাসে ৫০০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next: আটকে থাকা বিল নিয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিতে পারে না, বিষয়টি রাষ্ট্রপতির হাতে, জানাল কেন্দ্র

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.