Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026
1000353873.jpg

ওঙ্কার ডেস্ক: নিট প্রশ্নফাঁস ইস্যুতে শুক্রবারও মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন। সরকার পক্ষ এ বিষয়ে আলোচনা চাইলেও এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় থাকে বিরোধীরা। যার জেরে সংসদের নিম্নকক্ষে অধিবেশন মুলতুবি হয়ে যায়। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্পষ্ট জানান, ধর্মেন্দ্র প্রধান যতক্ষণ না পদত্যাগ করছেন, ততক্ষণ পর্যন্ত কোনও আলোচনা নয়।

নিট ইউজি পরীক্ষার প্রশ্নফাঁসের জেরে চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে তিনটি শর্ত দিয়েছেন রাহুল গান্ধী। তাঁর দাবি, আলোচনার জন্য পড়ুয়াদের তিনটি শর্ত রয়েছে— প্রথমত, অবিলম্বে দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রীর ইস্তফা দিতে হবে, দ্বিতীয়ত, আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর যে পুলিশি হামলা হয়েছে তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তৃতীয়ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে।

শুক্রবার লোকসভার অধিবেশন কক্ষে ইন্ডিয়া জোটের সাংসদরা শিক্ষমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান দেন। তাঁরা সমস্বরে ‘ইস্তফা’, ‘ইস্তফা’ স্লোগান দিতে থাকেন। লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধীদের কাছে অনুরোধ করেন, অধিবেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে দেওয়ার জন্য। যদিও তাতে কংগ্রেস-সহ অন্য বিরোধী দলের নেতারা গুরুত্ব না দিয়ে নিজেদের বিক্ষোভ জারি রাখে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, নিট ইস্যুতে আলোচনা না হলে দেশের মানুষের কাছে ভুল বার্তা যাবে। এই কথার পরেও রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী নেতারা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করেন। তাঁদের সাফ কথা, আগে ইস্তফা, পরে আলোচনা।

Post Views: 37

Continue Reading

Previous: সিজেপি-এর বিক্ষোভের জেরে তৃতীয় দিনেও বন্ধ দিল্লির ১৭ মেট্রো স্টেশন
Next: ‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026

You may have missed

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.