Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ভাগবতপুর কুমির প্রকল্পের বেহাল দশা, ঘুরে দেখলেন অতিরিক্ত জেলাশাসক

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ভাগবতপুর কুমির প্রকল্পের বেহাল দশা, ঘুরে দেখলেন অতিরিক্ত জেলাশাসক

Online Desk এপ্রিল 24, 2025
Patharpratima.jpg

গোপাল শীল, পাথরপ্রতিমা : দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ভাগবতপুর কুমির প্রকল্প পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র বলেই খ্যাত। যা মিষ্টি জলে কৃত্রিম উপায়ে কুমিরের ডিম থেকে বাচ্চা জন্ম দেবার জন্য বিখ্যাত। বর্তমানে সেই পর্যটন কেন্দ্রের বেহাল দশা! যার ফলে পর্যটকরা মুখ ঘেরাচ্ছে। সম্প্রতি পাথরপ্রতিমাতে সরকারি কাজে এসে পর্যটন কেন্দ্র ঘুরে দেখেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক।
উল্লেখ্য ১৯৭৪ সালে এই পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। গত কয়েক বছর আগে আমফান ঘূর্ণিঝড়ে বিশাল ক্ষতিগ্রস্ত হয় ভাগবতপুর পর্যটন কেন্দ্র। ভেঙে যায় পর্যটন কেন্দ্রে বেশ কয়েকটি ঘর, মূলত প্রবেশ পথে প্রথমেই যে ঘরটিতে রাখা হয়েছিল কুমিরের ডিম সেই ঘরটির এডবেস্টারের চাল ভেঙে যায়, এছাড়া বহু ঘর ক্ষতিগ্রস্ত হয়। দেখতে দেখতে প্রায় পাঁচ বছর হয়ে গেলেও আজও পর্যন্ত সংস্কারের কোনো চিন্তা ভাবনা করেনি সরকার।
বিগত দিনে যে সমস্ত কুমির ছিল বা বাচ্চা ছিল কমতে কমতে তাও প্রায় নেই বললেই চলে। তবে বেশ কয়েকটি পূর্ণবয়স্ক কুমির মাঝেমধ্যে দেখা যাচ্ছে, যা দেখে ৩০ টাকা দিয়ে টিকিট কেটে এসে পর্যটকদের মন ভরছে না। আস্তে আস্তে পর্যটকরা ভাগতপুরের দিক থেকে মন ঘুরিয়ে নিচ্ছে অন্যদিকে।
হঠাৎ করে কাউকে না জানিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক সৌমেন পাল পাথরপ্রতিমা এলাকার বাংলা বাড়ি প্রকল্পের কাজ কেমন চলছে পরিদর্শনে সেখান থেকেই তিনি পর্যটন কেন্দ্রে চলে আসেন পাথরপ্রতিমার বিডিও শেখ ইসরাইলের সঙ্গে, পর্যটন কেন্দ্র ঘুরে দেখেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটনের সংস্কারে প্রয়োজন রয়েছে বলেও স্বীকার করে নেন। তিনি জানান খুব তাড়াতাড়ি সরকার এই পর্যটন কেন্দ্রের উন্নয়নের কাজ শুরু করবে।

Post Views: 152

Continue Reading

Previous: শবদাহ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু তিনজনের
Next: ফের বাজিমাত ‘জগদ্ধাত্রী’র, সেরা দশে কোন ধারাবাহিক?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.