Skip to content
নভেম্বর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • গাজিয়াবাদে নির্মীয়মাণ বাড়ির ছাদ ধসে পড়ে মৃত্যু শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে একাধিক

গাজিয়াবাদে নির্মীয়মাণ বাড়ির ছাদ ধসে পড়ে মৃত্যু শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে একাধিক

Online Desk নভেম্বর 7, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নির্মাণকাজ চলাকালীন বাড়ির কংক্রিটের ছাদ ধসে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনায় আরও কয়েক জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার মোদিনগরের সিকরি গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিশদে জানিয়েছেন স্থানীয় বিধায়ক মঞ্জু শিবাচ।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর ধ্বংসস্তূপ থেকে পাঁচ শ্রমিককে উদ্ধার করা হয়। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক মঞ্জু শিবাচ দুর্ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, কংক্রিটের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেই সময়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদটি। ঢালাইয়ের কাজে ক্যাপসুল ব্যবহার করা হচ্ছিল। শাটারিং সরে গিয়েছিল কি না, নাকি অন্য কোনও কারণে এই বিপর্যয়, তা তদন্ত করে দেখা হবে। বিধায়ক আরও জানান, দুর্ঘটনার সময় সেখানে ছয় থেকে সাত জন শ্রমিক কাজ করছিলেন। দীপাবলির দিনেও রোজগারের আশায় কাজে এসেছিলেন তাঁরা। কিন্তু আচমকাই ছাদ ভেঙে পড়ায় কয়েকজন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধারকাজে যোগ দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। যৌথ অভিযানে পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ডিসিপি (গ্রামীণ) সুরেন্দ্রনাথ তিওয়ারি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ, দমকল, এনডিআরএফ ও এসডিআরএফকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। পাঁচ জনকে ধ্বংসস্তূপ থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর দাবি, উদ্ধারকাজ শেষ হয়েছে। আর কেউ আটকে নেই। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃত শ্রমিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি, সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে গতি আনার নির্দেশ দিয়েছেন তিনি।

Continue Reading

Previous: বেঙ্গালুরু হত্যাকাণ্ড: মাংস-ভাত খাইয়ে একের পর এক হত্যা! মা ও মামাবাড়ির সাতজনকে কীভাবে মেরেছিল ধৃতরা?
Next: মধ্যবর্তী ভোটে জয় পেয়েই মাঠে নামছে ডেমোক্র্যাটরা, ট্রাম্পের জামাই ও ছেলের বিরুদ্ধে শুরু তদন্তের প্রস্তুতি

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-07T182904.904.webp

অসুস্থ অমিতাভ, বন্ধ কেবিসি ১৮-র শুটিং! পুরনো পর্ব দেখিয়ে চলছে চ্যানেল

Online Desk নভেম্বর 7, 2026
ললললল.jpg

বিরাট, রোহিত রান না পেলেও জয় ভারতের

Online Desk নভেম্বর 7, 2026
েেে.jpg

গুরপ্রীতকে বাদ দিয়ে বিশালকে নিতে বাধ্য হলেন খালিদ

Online Desk নভেম্বর 7, 2026

You may have missed

New-Project-2026-11-07T182904.904.webp

অসুস্থ অমিতাভ, বন্ধ কেবিসি ১৮-র শুটিং! পুরনো পর্ব দেখিয়ে চলছে চ্যানেল

Online Desk নভেম্বর 7, 2026
ললললল.jpg

বিরাট, রোহিত রান না পেলেও জয় ভারতের

Online Desk নভেম্বর 7, 2026
েেে.jpg

গুরপ্রীতকে বাদ দিয়ে বিশালকে নিতে বাধ্য হলেন খালিদ

Online Desk নভেম্বর 7, 2026
New-Project-2026-11-07T172807.454.webp

জব কার্ড বাতিল নয়, বেতন বাড়বে পঞ্চায়েত কর্মীদের! নদিয়া থেকে একগুচ্ছ ঘোষণা মন্ত্রী দিলীপের

Online Desk নভেম্বর 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.