Skip to content
নভেম্বর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • দীপাবলির পর দিল্লির বাতাসে ‘বিষ’, এবার গাড়ির ধোঁয়া নিয়ে কড়া সুপ্রিম কোর্ট, কী নির্দেশ?

দীপাবলির পর দিল্লির বাতাসে ‘বিষ’, এবার গাড়ির ধোঁয়া নিয়ে কড়া সুপ্রিম কোর্ট, কী নির্দেশ?

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-16.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: দীপাবলির সময় দিল্লির বাতাস যে জায়গায় পৌঁছে গিয়েছিল, সেখান থেকে কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও স্বস্তি নেই। মঙ্গলবার সকালে রাজধানীতে বাতাসের গুণমান সূচক ছিল ২৯৯, যা ‘খারাপ’ ক্যাটাগরিতে পড়ে। সোমবার এই সূচক ছিল ৩৭৬, যাকে ‘অতি খারাপ’ বলা হয়। একদিনের ব্যবধানে পরিস্থিতি কিছুটা ভালো হলেও দূষণ এখনও উদ্বেগের কারণ হয়েই রয়েছে। এই অবস্থায় পরিস্থিতির কথা মাথায় রেখে নয়া নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট।

কী বলছে AQI-এর হিসেব?

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসেবে —
০-৫০ হলে ভালো
৫১-১০০ হলে সন্তোষজনক
১০১-২০০ হলে মাঝারি
২০১-৩০০ হলে খারাপ
৩০১-৪০০ হলে খুব খারাপ। তবে এর বেশি হলে তা মারাত্মক সেই হিসেবে মঙ্গলবার দিল্লি খারাপের ঘরেই রয়েছে।

তাই রাজধানীর দূষণ পরিস্থিতি নিয়ে এবার সরব হয়েছে সুপ্রিম কোর্টও। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানা সরকারকে নির্দেশ দিয়েছে, গাড়ির ধোঁয়া থেকে ছড়ানো দূষণ নিয়ন্ত্রণে তাদের কী পরিকল্পনা রয়েছে, তা দু’সপ্তাহের মধ্যে জানাতে হবে।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী অঞ্চলে গাড়ির ধোঁয়া ‘অস্বাভাবিক ভাবে’ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত।

পুরনো বা মেয়াদোত্তীর্ণ গাড়ির রাজধানীতে প্রবেশ বা চলাচল ঠেকাতে কী কী পদক্ষেপ করা হচ্ছে, তা আদালতকে জানাতে বলা হয়েছে। এ বিষয়ে দিল্লি এবং সংলগ্ন তিন রাজ্য সরকারের পাশাপাশি দিল্লি পুরসভা এবং দিল্লি পুলিশকেও বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে প্রধান বিচারপতির বেঞ্চ। যে গাড়িগুলি ধোঁয়ার নির্দিষ্ট মানদণ্ড মেনে চলে না, সেগুলিকে চিহ্নিত করা, নজরদারি চালানো এবং নিয়ন্ত্রণের জন্য বর্তমানে কী কী ব্যবস্থা চালু রয়েছে — তাও আদালতকে জানাতে বলা হয়েছে।

দীপাবলির সময় রাজধানীর বাতাসে পিএম ২.৫-এর মাত্রা উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছিল। দৈনিক জাতীয় মানদণ্ডের চেয়ে ৬০ গুণ হয়ে গিয়েছিল। আতশবাজির ধোঁয়ার মতো গাড়ির ধোঁয়াও এই পিএম ২.৫-এর অন্যতম উৎস।

উল্লেখ্য, রাজধানীতে দূষণের জন্য অতীতে বার বার পড়শি রাজ্যগুলিতে শস্যের গোড়া পোড়ানোকে দায়ী করেছে দিল্লি সরকার। সোমবারও দিল্লির মন্ত্রী কপিল মিশ্র দায় ঠেলেন পড়শি রাজ্যগুলিতে শস্যের গোড়া পোড়ানোর দিকেই। তবে আদালতে জমা পড়া নথির ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানায়, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানে শস্যের গোড়া পোড়ানোর ঘটনা উল্লেখযোগ্য ভাবে কমেছে। এর প্রশংসাও করে সুপ্রিম কোর্ট।

আদালতের মন্তব্য, এই অগ্রগতি অবশ্যই প্রশংসনীয়। তবে অন্য একটি বড় উদ্বেগের বিষয়ও প্রকাশ্যে আসছে। তা হল — গাড়ির ধোঁয়া সংক্রান্ত সমস্যা অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়া। আদালত আরও বলে, বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক বাণিজ্যিক এবং ব্যক্তিগত গাড়ি রাজধানীতে প্রবেশ করছে। সেখানে চলাচল করছে। এর ফলে গাড়ির ধোঁয়া সংক্রান্ত জটিলতা আরও বৃদ্ধি পাচ্ছে। এ প্রসঙ্গে জরুরি ভিত্তিতে তাৎক্ষণিক পদক্ষেপ করা প্রয়োজন, তাতে কোনও সন্দেহ নেই। আগামী ২৩ নভেম্বর মামলাটি ফের শুনানির জন্য উঠবে।

Continue Reading

Previous: পারকিনসনস রোগ: লক্ষণ, কারণ ও উপশমের উপায়
Next: গোবর্ধন পুজোয় মেছেদা ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু, করলেন গো-সেবা, যোগ দিলেন কীর্তনেও

সম্পর্কিত গল্প

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026

You may have missed

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
Cuffed-Hands-Before-Parliament.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.