Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূলের শহিদ দিবসের পাল্টা, শুভেন্দুর নেতৃত্বে সোমেই বিজেপির উত্তরকন্যা অভিযান

তৃণমূলের শহিদ দিবসের পাল্টা, শুভেন্দুর নেতৃত্বে সোমেই বিজেপির উত্তরকন্যা অভিযান

Online Desk জুলাই 21, 2025
uttarkanya.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার অর্থাৎ ২১ জুলাই শহিদ দিবস উদযাপন হচ্ছে ধর্মতলায়। আর এদিনই বিরোধী দল বিজেপির তরফেও পাল্টা কর্মসূচি নেওয়া হয়েছে। পদ্ম শিবিরের তরফে সোমবারই উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে। যে মিছিলের নেতৃত্ব দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কেন উত্তরকন্যা অভিযান? বিজেপি সূত্রে দাবি, রাজ্যে দিনের পর দিন নারীদের উপর অত্যাচার ও নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। গত বছরের আরজি কর কাণ্ড থেকে শুরু করে চলতি বছরে কসবা ল কলেজে ছাত্রীকে ধর্ষণ, একের পর এক নারকীয় ঘটনার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে। সোমবার শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে সকাল ১১ টায় মিছিল শুরু হবে। আড়াই কিলোমিটার পথ যাত্রা করে মিছিল শেষ হবে চুনাভাটি মোড়ে। মিছিল শেষে ফুটবল গ্রাউন্ডে হবে জনসভা।

উল্লেখ্য, বিজেপির উত্তরকন্যা অভিযানের অনুমতি প্রথমে দেওয়া হয়নি শিলিগুড়ি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এর পর শর্তসাপেক্ষে হাইকোর্টের নির্দেশে তিন বাত্তি মোড় থেকে চুনাভাটি ফুটবল গ্রাউন্ড পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়। বিজেপি সূত্রে খবর, সোমবার এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন দলের সাংসদ-বিধায়করা। তবে বিজেপি কেন ২১ জুলাই দিনটিকে উত্তরকন্যা অভিযানের জন্য বাছল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে জোড়াফুল শিবির।

Post Views: 129

Continue Reading

Previous: বাংলা, বাঙালি আর ‘বহিরাগত’ বিভাজন; একুশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোট পর্যন্ত তৃণমূলের নতুন রাজনৈতিক কৌশল
Next: প্রবীণ কংগ্রেস নেতা আবু হেনার প্রয়াণে মুর্শিদাবাদের রাজনীতিতে শোকের ছায়া

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.