Skip to content
নভেম্বর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • আমেরিকায় গিয়ে ফের মোদী সরকারকে নিশানা রাহুলের, ‘দেশবিরোধী প্রচারের নেতা’ বলে পাল্টা তোপ বিজেপির

আমেরিকায় গিয়ে ফের মোদী সরকারকে নিশানা রাহুলের, ‘দেশবিরোধী প্রচারের নেতা’ বলে পাল্টা তোপ বিজেপির

Online Desk নভেম্বর 18, 2026
New-Project-2026-11-18T100622.757.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ফের তুললেন ‘ভোট চুরি’-র অভিযোগও। তাঁর এই মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। রাহুলকে ‘দেশবিরোধী প্রচারের নেতা’ বলে আক্রমণ করেছে শাসক দল।

মঙ্গলবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাহুল। সেখানে ভারতের যুবসমাজ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশ এক বড় অর্থনৈতিক সঙ্কটের দিকে এগিয়ে যাচ্ছে। বেকারত্ব ভয়াবহ আকার নিয়েছে। শিক্ষাব্যবস্থা নিয়েও গভীর উদ্বেগ রয়েছে। রাহুলের কথায়, “সত্যিটা হল, ভারত এক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। এটাই বাস্তব। এটাকে উড়িয়ে দেওয়া যায়, সংবাদমাধ্যম উড়িয়ে দিতে পারে, কিন্তু ভারতে বিশাল বেকারত্বের সমস্যা রয়েছে। শিক্ষাব্যবস্থায় বিশাল সমস্যা রয়েছে।”

তিনি বলেন, হতাশা প্রকাশ করা যুবকদের একটা বড় অংশ মধ্যবিত্ত পরিবারের এবং প্রথাগত শিক্ষা পাওয়া। তাদের হতাশার আসল কারণ হল, তারা নিজেদের জন্য কোনও ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না।

একই অনুষ্ঠানে ফের ‘ভোট চুরি’-র অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। নির্বাচন কমিশনকে নিশানা করে তিনি বলেন, “২০২৪ সালে যাঁরা ভোট দিতেন, তাঁদের মধ্যে ১৪ কোটি মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করছি, এই পরিস্থিতিতে একটা নির্বাচনকে কীভাবে বৈধ বলা যায়? অথচ তারা এ নিয়ে চুপ। নির্বাচনী ব্যবস্থায় সংস্কার না হলে কিছুই হবে না। আমরা এ নিয়ে কাজ করছি। আমাদের কাছে নির্বাচনী জালিয়াতির যথেষ্ট প্রমাণ রয়েছে।”

রাহুল আরও দাবি করেন, ব্যবস্থার ভিতরে থাকা মানুষজন ভয়ের মধ্যে থেকেও বিরোধীদের সঙ্গে কথা বলছেন। তাঁর আশঙ্কা, চাপ একটা সীমার বেশি বাড়লে সরকার অসন্তোষের জবাবে হিংসার পথ নিতে পারে। তাঁর কথায়, “আগে ভয়ের পরিবেশ ছিল, কিন্তু এখন মানুষ ভয় পাওয়া বন্ধ করেছে। এতে ছাত্র আন্দোলন বড় ভূমিকা নিয়েছে।”

রাহুলের এই মন্তব্যের পরেই পাল্টা আক্রমণে নামে বিজেপি। বিদেশের মাটিতে দেশকে অপমান করার অভিযোগ তোলে তারা। বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি এক্স-এ লেখেন, “রাহুল গান্ধী দেশবিরোধী প্রচারের নেতা হয়ে উঠেছেন। ভারতের অগ্রগতি এবং ভারতীয় গণতন্ত্রের প্রতি তাঁর সহজাত ঘৃণাই তাঁকে প্রতিবার বিদেশে গিয়ে ভারত সম্পর্কে খারাপ কথা বলতে বাধ্য করে!”

অর্থনীতি নিয়ে রাহুলের মন্তব্যের জবাবে বিজেপি বৃদ্ধির হার এবং আন্তর্জাতিক সংস্থাগুলির মূল্যায়নের কথা তুলে ধরে। ভাণ্ডারি আরও লেখেন, “ভারত দ্রুততম বর্ধনশীল অর্থনীতি বলে বিশ্বজুড়ে ঐকমত্য থাকা সত্ত্বেও, বিশ্ব ভারতীয় গণতন্ত্রকে সম্মান করা সত্ত্বেও রাহুল ভারতকে ‘অর্থনৈতিক বিপর্যয়’ বলছেন!”

বাংলার মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষও রাহুলকে আক্রমণ করেন। তাঁকে ‘ক্ষমতার ক্ষুধায় কাতর’ বলে কটাক্ষ করেন তিনি। দিলীপের কথায়, “অন্ধ মানুষ দিনের বেলাতেও অন্ধকার দেখে। আজ ভারতের জিডিপি বিশ্বের কাছে উদাহরণ, বিদেশি মুদ্রার ভান্ডার রেকর্ড উচ্চতায়। মোদীর নেতৃত্বে দেশ নিরাপদ, ১২ বছর ধরে মানুষ খুশি। শুধু যারা ক্ষমতার জন্য ক্ষুধার্ত, তারাই অসুখী। এখানে কেউ তাঁর কথা শোনে না বলে তিনি বিদেশে গিয়ে কথা বলেন।”

রাহুল গান্ধী দু’দিনের সফরে আমেরিকায় রয়েছেন। নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষকদের সামনে বক্তব্য রাখেন তিনি। আজ, ১৮ নভেম্বর তাঁর শিকাগো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা রয়েছে।

Continue Reading

Previous: সিইও পদে ফিরছেন না জেনসেন হুয়াং! প্রস্তাব খারিজ করল এনভিডিয়া বোর্ড
Next: কুলগামে ফের গুলির লড়াই, কোণঠাসা লশকর কমান্ডার লতিফ ভাট! জঙ্গল তোলপাড় করে চলছে তল্লাশি

সম্পর্কিত গল্প

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026

You may have missed

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.