Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • থালাইভার ৭৪ তম জন্মদিনে , তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য

থালাইভার ৭৪ তম জন্মদিনে , তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য

Online Desk ডিসেম্বর 12, 2024
20241212_163913.jpg

ওঙ্কার ডেস্ক:আজ ১২ই ডিসেম্বর, অন্যান্য দিনের থেকে আজকের দিনটি অনেকটাই আলাদা। আজ দি “থালাইভা” রজনীকান্তের ৭৪ তম জন্মদিন। উত্তর থেকে দক্ষিন, পূর্ব থেকে পশ্চিম গোটা ভারতবর্ষেই অনুরাগীদের অভাব নেই তার। তাকে ঘিরেই তৈরি হয়েছে শতাধিক মিম। সানগ্লাস নিয়ে স্টাইল মানেই ‘দি ওয়ান অ্যান্ড অনলি রজনীকান্ত’।
অনুরাগীরা সসম্মানে ধুমধাম করে পালন করল তার জন্মদিন।সমগ্র সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল একটিই দৃশ্য, রজনীকান্তের একটি মূর্তি তৈরি করে তার ওপর দুধ ঢেলে তার জন্মদিন পালন করছেন অনুগামীরা।
‘রজনীকান্ত’ নামতো আমরা সকলেই জানি কিন্তু তার রজনীকান্ত হয়ে ওঠার গল্প আমাদের সকলেরই হয়ত অজানা। রজনীকান্তের জন্ম হয়েছিল বেঙ্গালুরুতে এক মারাঠি পরিবারে। তাঁর মায়ের নাম জিজাবাই ও বাবা রামোজি রাও গায়কোয়াড, এবং তাঁর আসল নাম সিবাজি রাও গায়কোয়াড। কিংবদন্তি মারাঠি যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজি মহারাজের নামে তাঁর নামকরণ হয়। শুরুটা কোনভাবেই সহজ ছিলনা তাঁর। দিনের পর দিন দাঁতে দাঁত চেপে অপেক্ষা করে গেছেন এক নতুন সূর্যের। অভিনয় জগতে পা রাখার আগে করেছেন বিভিন্ন কাজ বাস কনডাক্টারি থেকে শুরু করে কুলি এমনকি বাদ পরেনি কাঠ মিস্ত্রির কাজও। তাঁর মাতৃভাষা মারাঠি কিন্তু মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে অভিনয়ে ডিপ্লোমা করার সময় তিনি তামিল শেখেন।
গোটা ভারতবাসী তাঁর স্টাইলের ভক্ত হলেও। রজনীকান্ত হলেন বিগ বি-র চরম অনুরাগী। বচ্চন সাহেবের ১১- টিরও বেশি তামিল রিমেক ছবিতে কাজ করেছেন তিনি। ২০১০ সালে মুক্তি প্রাপ্ত রজনীকান্তের কল্পবিজ্ঞান ঘরানার ছবি ‘এনথিরন’ একমাত্র তামিল ছবি যা বিশ্বের মধ্যে আইএমডিবি-র সেরা ৫০ সিনেমার তালিকায় নিজের স্থান করে নেয়। একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। ২০০০ সালে পদ্ম ভূষণ ও ২০১৬ সালে পদ্ম বিভূষণে সম্মানিত হয়েছেন তিনি। ২০১৯ সালে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছেন। যত বর্ষই হোকনা কেন অনুরাগীদের কাছে তিনি সর্বদাই যুব থালাইভা।

Post Views: 94

Continue Reading

Previous: বিচারের আগেই অভয়ার পরিবারের আইনজীবীর দায়িত্ব ছাড়লেন বৃন্দা গ্রোভার! এবার কে দায়িত্বে?
Next: নাবালিকা ধর্ষণ ও খুনে দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.