Skip to content
মে 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আর ছেঁড়া বা ভিজে যাওয়ার ভয় নেই, প্লাস্টিকের নোট চালুর ভাবনা আরবিআই-এর

আর ছেঁড়া বা ভিজে যাওয়ার ভয় নেই, প্লাস্টিকের নোট চালুর ভাবনা আরবিআই-এর

Online Desk মে 29, 2026
rbi.jpg

ওঙ্কার ডেস্ক: মানুষের কথা ভেবে এবং খরচ কমাতে এবার বড় ভাবনা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। কাগজের বদলে প্লাস্টিকের নোট ছাপানোর ভাবনা দেশের সর্বোচ্চ ব্যাঙ্কের। ইতিমধ্যে প্লাস্টিক বা ‘পলিমার’ নোট আনার বিষয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে আরবিআই। সম্প্রতি পটনা ও মুম্বইতে রিজার্ভ ব্যাঙ্কের দুটি বোর্ড মিটিং হয়। সেই বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

যে কারণে এই সিদ্ধান্ত নিতে চলেছে আরবিআই, তার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। প্রথমত, গত অর্থবর্ষে অর্থাৎ ২০২৫ সালে নোট ছাপানোর খরচ অনেকটা বেড়েছে। আগে এই খাতে খরচ হত ৫,১০১.৪ কোটি টাকা, কিন্তু গত বছর নোট ছাপানোর খরচ বেড়ে যাওয়ায় দাঁড়িয়েছে ৬,৩৭২.৮ কোটি টাকা। এছাড়া বাজারে বাতিল বা নোংরা নোটের সংখ্যাও বেড়েছে অনেকটা। রিপোর্ট অনুসারে, গত অর্থবর্ষে প্রায় ২,৩৮০ কোটি পিস নোংরা নোট বাজার থেকে তুলে নেওয়া হয়েছে, যার বেশিরভাগই ছিল ৫০০ এবং ১০০ টাকার নোট। তবে ইউপিআই এর মাধ্যমে দেশে ডিজিটাল লেনদেন বাড়লেও মানুষের মধ্যে এখনও নগদ টাকা জমানোর প্রবণতা রয়েছে। চলতি বছরের মে মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত বাজারে মোট নগদের পরিমাণ রেকর্ড ৪২.৮৬ লক্ষ কোটি টাকা ছুঁয়েছে।

বর্তমানে দেশে যে এটিএম মেশিনগুলি রয়েছে তাতে কাগজের নোট রাখা থাকে। প্লাস্টিকের নোট চালু হলে এটিএম মেশিনগুলিতেও বদল আনতে হবে। প্লাস্টিক নোট লেনদেনের উপযোগী করে তুলতে হবে সেগুলিকে। তবে তার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সক্ষমতা এখন দেশে রয়েছে। খুব শীঘ্রই পরীক্ষামূলকভাবে এই পলিমার নোট বাজারে ছাড়া হতে পারে বলে সূত্রের খবর।

Post Views: 23

Continue Reading

Previous: ইসলাবাদের শীর্ষ নেতৃত্বকে শেষ করে দেওয়ার হুমকি লস্কর-ই-তৈবার; কি কারণে রদবদল পাক-মদতপুষ্ট জঙ্গিগষ্টীর
Next: ককরোচ পার্টির এক্স হ্যান্ডেল বন্ধ করা হল কেন? কেন্দ্রের কাছে জবাব চাইল আদালত

সম্পর্কিত গল্প

Untitled.png

পালাবদলের পর পাহাড়ের উন্নয়নে নজর মুখ্যমন্ত্রীর, একাধিক বিধায়কের সঙ্গে সারলেন বৈঠক

Online Desk মে 29, 2026
Ranchi.jpg

সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস রাঁচিতে, গ্রেপ্তার ৫

Online Desk মে 29, 2026
Untitled.png

টিকিট কনফার্মড হয়ে যাওয়ার পরেও যেতে যেতে পারেননি যাত্রী, আদালতের রায়ে ক্ষতিপূরণ পেলেন যাত্রী

Online Desk মে 29, 2026

You may have missed

Untitled.png

পালাবদলের পর পাহাড়ের উন্নয়নে নজর মুখ্যমন্ত্রীর, একাধিক বিধায়কের সঙ্গে সারলেন বৈঠক

Online Desk মে 29, 2026
Ranchi.jpg

সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস রাঁচিতে, গ্রেপ্তার ৫

Online Desk মে 29, 2026
Untitled.png

টিকিট কনফার্মড হয়ে যাওয়ার পরেও যেতে যেতে পারেননি যাত্রী, আদালতের রায়ে ক্ষতিপূরণ পেলেন যাত্রী

Online Desk মে 29, 2026
death.jpg

মহারাষ্ট্রে বিষমদের বলি ১৫! আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বহু

Online Desk মে 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.