Skip to content
নভেম্বর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আলোচিত খবর
  • পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যু: রত্না দেবনাথের মন্তব্যে অস্বস্তিতে পদ্ম শিবির, আসরে অর্জুন-দিলীপ

পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যু: রত্না দেবনাথের মন্তব্যে অস্বস্তিতে পদ্ম শিবির, আসরে অর্জুন-দিলীপ

Online Desk নভেম্বর 16, 2026
ratna.jpg

ওঙ্কার ডেস্ক: পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় স্থানীয় বিধায়ক রত্না দেবনাথের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বক্তব্য নিয়ে দলের অন্দরেও শুরু হয়েছে সমালোচনা। মুখ খুলেছেন মন্ত্রী অর্জুন সিং এবং বিজেপি নেতা দিলীপ ঘোষও।

শনিবার রাতে বাড়ি ফিরছিলেন বিজেপির ১ নম্বর মণ্ডলের সম্পাদক রুমা সাহা। অভিযোগ, সেই সময় বাজার এলাকায় এক ব্যবসায়ীকে ঘিরে হামলার ঘটনা ঘটে। প্রথমে বিবাদ থামানোর চেষ্টা করেন রুমা। পরে বাড়ি ফিরে স্বামী অরূপ সাহাকে বিষয়টি জানান। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন অরূপ। অভিযোগ, বিবাদে জড়িতদের সেখান থেকে চলে যেতে বলেন তিনি। কিন্তু তাঁরা সরে না গিয়ে আরও লোকজন জড়ো করেন। এরপর ফের উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সেই সময় অরূপ সাহার বুকে জোরে ধাক্কা মারা হয়। মাটিতে পড়ে যান তিনি। রাতে বাড়ি ফেরার কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন অরূপ। শুরু হয় বমি। তড়িঘড়ি তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন বিধায়ক রত্না দেবনাথ। আবেগপ্রবণ অবস্থায় তিনি বলেন, “এই পরিবারের জন্য আমিই দায়ী। আমার মনে হচ্ছে, বিজেপি যদি না জিতত তাহলেই মনে হয় ভালো হত। এই তো এদের বাবা চলে গেল। আমার মেয়েটাও চলে গেল।” পানিহাটিতে দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। তাঁর অভিযোগ, তৃণমূল থেকে আসা একাংশের দাপট বাড়ছে বিজেপির অন্দরে। রত্নার কথায়, “৪ তারিখের পর যারা বিজেপি হয়েছে রং মেখে তারাই মূলত দলে বেশি কাজ পাচ্ছে। সহযোগিতা পাচ্ছে। অন্য জায়গার কথা বলতে পারব না। পানিহাটিতে মূলত এটাই হয়েছে।” বিধায়কের এই মন্তব্যে অস্বস্তিতে পড়েছে বিজেপি। তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, “ওখানকার বিধায়ক রত্না দেবনাথ অপরিণত কথা বলছেন। আবেগে কথা বলছেন। আমার মনে হয়, এই ধরনের কথা না বলাই ভালো। প্রশাসনের উপর বিশ্বাস রাখা উচিত। কেউ যদি খুন করে থাকে, তাহলে প্রশাসনের গ্রেপ্তার করা উচিত। গ্রেপ্তার হয়েছেও।” একই সুর শোনা গিয়েছে দিলীপ ঘোষের বক্তব্যেও। তাঁর মতে, দলের অভ্যন্তরীণ সমস্যা সংবাদমাধ্যমে না তুলে সাংগঠনিক স্তরেই আলোচনা করা উচিত।

Continue Reading

Previous: ‘এনকাউন্টার’ হয়েছে আইন মেনেই! বীরভূমে গুলি-কাণ্ডে জানাল পুলিশ, হুঁশিয়ারি বার্তা মুখ্যমন্ত্রীর গলায়
Next: ছটপুজোর আগে প্রসাদ খাওয়ায় বিহারে চার বছরের মেয়েকে খুন মায়ের

সম্পর্কিত গল্প

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026

You may have missed

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
Post-Edit.jpg

ইউরোপ-আমেরিকা আদলে শিশু বিকাশে ভারতেও এগিয়ে এসেছেন প্রবীন নাগরিকরা

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.