Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আরজি কর কাণ্ডে এক বছর; ন্যায়বিচারের দাবিতে ফের উত্তাল কলকাতা

আরজি কর কাণ্ডে এক বছর; ন্যায়বিচারের দাবিতে ফের উত্তাল কলকাতা

Online Desk আগস্ট 9, 2025
IMG-20250808-WA0187.jpg

ওঙ্কার ডেস্ক: গতবছর ৮ অগস্টের রাত। টানা ৩৬ ঘণ্টা ডিউটির পর নিঃশব্দে ‘চেস্ট ডিপার্টমেন্ট’-এর সেমিনার হলে বিশ্রামে গিয়েছিলেন কলকাতার অন্যতম সরকারি মেডিক্যাল কলেজ আরজি করের ৩১ বছরের এক ডাক্তারি ছাত্রী। কিন্তু সেই বিশ্রাম আর জেগে ওঠার সুযোগ দেয়নি অমানবিকতার নির্মম হাত। পরদিন সকাল, ৯ অগস্ট, সেখান থেকেই উদ্ধার হয় তাঁর রক্তাক্ত নিথর দেহ। ময়নাতদন্তে উঠে আসে শিরদাঁড়া-শীতল করা তথ্য যৌন নির্যাতনের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছিল তাঁকে।
ঘটনার শুরুতে কলকাতা পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলেও পরে ধর্ষণ ও খুনের মামলা হয়। তদন্তে নেমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ এবং দাবি করে, তিনিই এই অপরাধের একমাত্র অভিযুক্ত। কিন্তু মৃতার পরিবার ও সহকর্মীদের অভিযোগ ছিল স্পষ্ট এটি পরিকল্পিত খুন, এবং এর সঙ্গে যুক্ত রয়েছে আরও কয়েকজন, যাদের অনেকেই হাসপাতালের ভেতরের লোক। সেই অভিযোগ ঘিরেই উত্তাল হয়ে ওঠে চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষ। দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়, জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে নামেন, এবং আদালতের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।
তবে সিবিআই ধর্ষণ মামলায় দ্বিতীয় কাউকে গ্রেফতার করেনি। চার্জশিটে সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়। চলতি বছরের ২০ জানুয়ারি শিয়ালদহ আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু এখানেই শেষ হয়নি বিতর্ক। উঠতে থাকে একের পর এক প্রশ্ন— ঘটনার পর অধ্যক্ষ কেন নিজে এফআইআর করলেন না, তাঁকে বাধা দিল কে? সেই রাতের প্রকৃত ঘটনার বিবরণ কি গোপন রাখা হয়েছে?
এই খুনের তদন্ত চলাকালীনই সামনে আসে আরও বিস্ফোরক অভিযোগ দুর্নীতি এবং তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা। এই অভিযোগের ভিত্তিতেই সিবিআই গ্রেফতার করে আরজি করের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে। বর্তমানে জামিনে মুক্ত অভিজিৎবাবুর মুক্তির পেছনে কেন্দ্রীয় সংস্থার বিলম্বিত চার্জশিট দাখিলই দায়ী বলে অভিযোগ উঠেছে।
এক বছর পেরিয়েও প্রশ্ন রয়ে গেছে সেই রাতে আসলে কী ঘটেছিল? একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা কি নতুন করে খতিয়ে দেখা হবে? প্রমাণ নষ্টের দায়ে কেউ কি শাস্তি পাবে? এই প্রশ্নের উত্তর মেলেনি।
এই অবস্থায় বিচার দাবিতে ফের পথে নেমেছে অভয়া মঞ্চ ও জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ৮ অগস্ট রাতে শ্যামবাজারে মশাল মিছিল, ধিক্কার সভা-সহ একাধিক প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা স্পষ্ট বার্তা দিয়েছে “এভাবে বিচার ধামাচাপা দিতে দেব না।” অন্যদিকে, বিচারহীনতার অভিযোগ তুলে শনিবার ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে নাগরিক সমাজ। সেখানে উপস্থিত থাকবেন নির্যাতিতার মা-বাবাও। শুক্রবার রাতে শ্যামবাজারের বিক্ষোভে কান্নাজড়ানো গলায় তাঁদের আর্তি “আজও প্রতি রাতে মেয়ের কান্না শুনি। বিচারের জন্য যতদূর লড়তে হয়, লড়ব।”
এই লড়াই কেবল এক পরিবারের ন্যায়বিচারের জন্য নয়, বরং একটি সমাজের বিবেক জাগিয়ে রাখার জন্য যাতে আর কোনও নিরীহ প্রাণ হাসপাতালের অন্দরেই নিরাপত্তাহীনতার শিকার না হয়।

Post Views: 178

Continue Reading

Previous: নবান্ন অভিযানে জখম অভয়ার মা ! কপালে চোট, ভেঙেছে শাঁখা, বিজেপির অভিযোগ, ‘মেয়েকে মেরেছে, এবার মাকে মারার চেষ্টা’
Next: ট্রাম্পের সঙ্গে দূরত্বের আবহে পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ মোদীর

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.