Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গুজরাটে মৃত বাংলার পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল রাজ্যে, ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ

গুজরাটে মৃত বাংলার পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল রাজ্যে, ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ

Online Desk ফেব্রুয়ারি 2, 2026
S.24-MIGRANT-LABOUR-DEATH-IN-GUJRAT-PORTAL……….SUKLA_.jpeg

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগনা: অবশেষে তিন দিন পর সোমবার গুজরাটে মৃত বাংলার পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল রাজ্যে। পরিবার সূত্রে জানা গিয়েছে, নামখানার দক্ষিণ শিবপুর এলাকার বাসিন্দা বছর ১৯-এর মানিক মন্ডল মাস চারেক আগে পাতিবুনিয়ার এক ঠিকাদারের অধীনে গুজরাটের জামনগরে পাইপলাইনের কাজে গিয়েছিলেন। গত ২৯ জানুয়ারি পরিবারের কাছে খবর আসে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জামনগরের এক হাসপাতালে মৃত্যু হয়েছে মানিকের।
ছেলের মৃত্যুর খবর আসতেই পরিবার ও গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে ঠিকাদার। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের দক্ষিণ শিবপুর এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার বিশাল পুলিশ বাহিনী।
মানিক পরিবারের একমাত্র রোজগেরে ছেলে। তাঁর মৃত্যুতে তাই কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিবারের সকলের। মানিকের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই পরিবারের লোকজন পাতিবুনিয়ার ওই ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। অভিযোগ, ঠিকাদার কোনও সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। তিন দিন অতিক্রান্ত হলেও দেহ গ্রামে না ফেরায় দানা বাঁধে রহস্য, তার পরেই ঠিকাদারের অফিসে চড়াও হন তারা। ঠিকাদারকে হাতের কাছে পেয়ে রবিবার রাতে একটি স্থানীয় স্কুলে আটকে রাখে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফ্রেজারগঞ্জের প্রধান ও পঞ্চায়েত সদস্যরা। শেষে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করে এবং ঠিকাদারকে উদ্ধার করে নিয়ে যায়। এদিন দুপুরে যুবকের মৃতদেহ পৌঁছয় গ্রামে । মৃত মানিককে দেখতে ভিড় করেন স্থানীয়রা। ছেলের দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবার।

Post Views: 162

Continue Reading

Previous: দুর্ঘটনার কবলে মাধ্যমিকের প্রশ্নপত্রের গাড়ি, আহত ৪
Next: ‘আইন ভাঙলে কড়া ব্যবস্থা’, মমতা সাক্ষাতের পর হুঁশিয়ারি কমিশনের

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.