Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • ‘সইফের সাথে থাকা যায় না’ একি বললেন করিনা? কারণটা জানালেন নিজেই

‘সইফের সাথে থাকা যায় না’ একি বললেন করিনা? কারণটা জানালেন নিজেই

Online Desk জুলাই 22, 2024
saif.jpg

অপরূপা কাঞ্জিলাল : সইফের সঙ্গে থাকা যায় না,বরের বাড়িতে থাকায় এখনও স্ট্রাগল করছেন করিনা! হঠাৎ এসব কি বলে বসলেন নবাব-পত্নী! তবে কি দাম্পত্যে ভালো নেই কপুরকন্যা?

কাপুর বংশের মেয়ে তিনি এবং পতৌদির বর্তমান নবাব সাইফ আলী খানের স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম বড় তারকা।বলিপাড়ায় ২৪ বছর পার করে ফেলেছেন তিনি। তার ঝুলিতে রয়েছে অসংখ্য সফল ব্যবসায়িক ছবি। এছাড়াও রয়েছে বেশ কিছু অন্য ধারার ছবি যা রীতিমতো দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বলিউড ইন্ডাস্ট্রিতে হাতেগোনা তিন-চার জন মোটা অঙ্কের পারিশ্রমিক পাওয়া নায়িকাদের মধ্যে অন্যতম করিনা। যিনি ছবি পিছু ১০-১৫ কোটি পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে, বর্তমানে চরিত্রই তার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায়। একটি সাক্ষাৎকারে মোটা পারিশ্রমিক নিয়ে করিনা বলেন, ‘আমি যা আশা করি, আমি সেটাই চাই! আমি মনে করি এটা আমার অভিনয়ের বিষয় নয়। আমি যে চলচ্চিত্রগুলি বেছে নিয়েছি তা অর্থের উপর ভিত্তি করে নয়। এটা সব সময়ই ছিল যে আমি যদি কোনও চরিত্র পছন্দ করি তবে আমি কম পারিশ্রমিকেও ছবিটি করতে পারি। এটা নির্ভর করে আমার মেজাজের ওপর, ছবিটা কী, আমাকে কেমন চরিত্র অফার করা হয় তার ওপর। আমি কেরিয়ারের সেই পর্যায়ে আছি যেখানে আমি মনে করি যে আমি এমন করতে পারি। অবশ্য সেটা যদি বড় কমার্শিয়াল ফিল্ম হয় তাহলে হয়তো আপনি যা বলবেন তাই কম’! এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু সাক্ষাৎকার চলাকালীন তিনি এমন একটি কথা বলে বসলেন যা রীতিমতো আলোচনায় উঠে এসেছে। তার কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে স্ট্রাগল করার প্রসঙ্গে তিনি বলে বসেন ‘এটা আমার স্বামীর বাড়ি! আমরা এখানে বসে এই ইন্টারভিউ দিচ্ছি, তাই আমি শুধু স্ট্রাগলই করছি!’
তাহলে কি? নবাবের সুবিশাল বাড়ির অন্দরে ভালো নেই নবাব পত্নী? তিনি কি তবে সাইফ আলী খানের সুবিশাল প্রাসাদকে নিজের বাড়ি বলে মনে করতে পারেনি? শুধু তাই নয় তাদের দাম্পত্য জীবনের অশান্তি নিয়েও মুখ খুলেছেন তিনি তিনি বলেন ‘সাইফের সঙ্গে বিয়ের পর তার ব্যক্তিগত জীবনে অনেক পরিবর্তন এসেছে বর্তমানে অনেক বেশি দায়িত্বশীল হতে শিখেছি’ পাশাপাশি কারিনা কাপুর আরো বলেন ‘বিবাহিত জীবনে কঠিন সময়ও দেখছি এরকমও হয়েছে শুট ছেড়ে ভোর সাড়ে চারটে বাড়ি ফিরেছে স্যার সকালে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন ও ঘুমোচ্ছে। পরের দিন আবার ব্যাংকক চলে যেতে হল তাই এক বাড়িতে থেকেও দেখা হয় না অনেক সময়।’ আর এই সাক্ষাৎকারে বলা কথাগুলিই থেকে অনেকেই মনে করছেন তবে কি কারিনার জীবনে দাম্পত্য অশান্তি তাকে হতাশ করছে? যদিও করিনা কাপুর খান এবং সাইফ আলী খানকে প্রায় সময় দেখা যায় অবসরকালীন ছুটি কাটাতে এবং সন্তানদের নিয়ে কাটানো সেই মুহূর্তগুলি ফ্রেমবন্দী করে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ারও করে থাকেন তারা।

Post Views: 81

Continue Reading

Previous: পানিহাটির তৃণমূল নেতাকে ব্যাপক মারধোর !
Next: সংসদে ১৪০ কোটি মানুষের নির্বাচিত প্রধানমন্ত্রীর মুখ বন্ধের চেষ্টা গণতন্ত্র নয়ঃ মোদী

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.