Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হুমায়ুন কবীরের নতুন দলের নাম প্রকাশ সজলের

হুমায়ুন কবীরের নতুন দলের নাম প্রকাশ সজলের

Online Desk ডিসেম্বর 12, 2025
sajal-humayun.jpg

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় নতুন দল ও বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবীর। মুখ্যমন্ত্রী পিছন থেকে রিমোট কন্ট্রোলে হুমায়ুন কবীরকে চালনা করছেন বলে বিস্ফোরক মন্তব্যে করলেন বিজেপি নেতা সজল ঘোষ।

গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। তিনি সমর্থন যেমন পেয়েছেন, তেমনি জুটেছে কড়া সমালোচনাও। বাবরি মসজিদের শিলান্যাসে কার্যত মানুষের ঢল নেমেছিল। তার সাক্ষী থেকেছে গোটা দেশ। ইতিমধ্যেই দানপত্র উপচে পড়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির সমীকরণ বদলে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবীর। প্রশ্ন উঠছে ভরতপুরের বিধায়কের পিছনে কে রয়েছে? যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আঙুল তুলেছেন বিজেপির দিকে। এই পেক্ষাপটে এবার সম্পূর্ণ উল্টো দাবি বিজেপি নেতা সজল ঘোষের। তাঁর দাবি, হুমায়ুন কবীরকে পিছন থেকে রিমোট কন্ট্রোলে পরিচালনা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের টাকায়‌ প্রচার করবেন হুমায়ুন কবীর। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, মসজিদের শিলান্যাসে এত টাকা কোথা থেকে পেলেন। এদিন হুমায়ুন কবীরের আগে তাঁর নতুন দলের নাম কী হতে চলেছে তা নিয়ে মন্তব্য করেন সজল। তাঁর দাবি, হুমায়ুন কবীর নতুন দলের নাম রাখছেন, তৃণমূল কংগ্রেস (মুসলিম)। পিছনে তৃণমূল না থাকলে এত অনুদান একদিনে পাওয়া প্রায় অসম্ভব বলে দাবি সজল ঘোষের।

এদিকে আগামী ২২ ডিসেম্বরই নতুন রাজনৈতিক দল প্রকাশ্যে আনবেন বলেই জানিয়েছেন হুমায়ুন কবির। ইতিমধ্যেই তৃণমূল তাঁকে দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করেছে। যদিও হুমায়ুন কবীর দাবি করছেন নতুন দল করে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনীতির সমীকরণ বদলে দেবেন। জোড়াফুল শিবিরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের নতুন দল তৈরির পিছনেও ষড়যন্ত্র দেখছেন সজল ঘোষ। তাঁর দাবি, হুমায়ুন কবীর আসলে তৃণমূলের ‘বি টিম’। বিজেপি নেতার ব্যাখ্যা, মালদহ, মুর্শিদাবাদ-সহ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃণমূলের হাল খারাপ হবে। এটা বিলক্ষণ বুঝেছেন মমতা। কারণ তৃণমূলের প্রতি ক্রমশ বিশ্বাস হারাচ্ছেন সংখ্যালঘুরা। সেই ভোট যাতে অন্য ঝুলিতে না যায় তাই হুমায়ুন কবীরকে মাঠে নামানো হয়েছে। ভোটের পর হাসি মুখে তৃণমূলে যোগ দেবেন হুমায়ুন। ছাব্বিশে মমতা যদি মুখ্যমন্ত্রী হন। হুমায়ুন কবীর হবেন উপ মুখ্যমন্ত্রী। তাঁকে নিয়ে নানা মুনি নানা মত দিচ্ছেন, তবে এখন দেখার হুমায়ুন কবীর কোন পথ ধরেন।

Post Views: 333

Continue Reading

Previous: শেষ হল সাড়ে তিন বছরের জার্নি, শুটিং শেষে চোখ ভিজল কলাকুশলীদের
Next: ২০২৭ সালে জনগণনার জন্য ১১,৭১৮ কোটি টাকার বাজেট অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.