Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • সৌগত রায়ের শারীরিক অবস্থার বিশেষ উন্নতি নেই, ২৪ ঘন্টা চিকিৎসকের নজরদারি চলছে

সৌগত রায়ের শারীরিক অবস্থার বিশেষ উন্নতি নেই, ২৪ ঘন্টা চিকিৎসকের নজরদারি চলছে

Online Desk জুন 30, 2025
Sougata.jpg

নিজস্ব সংবাদদাতা : প্রবীন সাংসদ ও বর্ষীয়ান তৃণমূল নেতাদ সৌগত রায়ের শারীরিক অবস্থার খুব একটা উন্নতি দেখা যায়নি। এখনও তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন। যদিও তাঁর শারীরিক সমস্যার দিকে ২৪ ঘন্টা নজরদারি রয়েছে চিকিৎসকের।

শারীরিক অবস্থার অবনতির কারণে রবিবার তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে যে মেডিকেল বুলেটিন প্রকাশ করা হচ্ছে, তার থেকে জানা যাচ্ছে সৌগতবাবুর গায়ে জ্বর রয়েছে, কথা বলতে সমস্যা হচ্ছে, তবে অসাড় নন। রাইস টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে, ইউরিনারি ক্যাথেটারও ব্যবহার করা হচ্ছে। তরল ও গলা খাবারই আপাতত তাঁর একমাত্র খাদ্য।

শারীরিক জটিলতার মধ্যে রয়েছে টাইপ-টু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সর্দি-কাশি, প্রস্রাবের সমস্যা। কয়েক মাস আগে বসানো পেসমেকারের কার্যকরিতার উপরও নজর রাখছেন চিকিৎসক। তাঁর মাথায় সিটি স্ক্যান করা হয়েছে, যদিও আশঙ্কা করার মতো কিছু ধরা পড়েনি। বর্তমানে তাঁর সর্বক্ষণের দেখভালে রয়েছে চিকিৎসক মনোজ সাহার নেতৃত্বে একটি মেডিকেল টিম।

চলতি বছরে এই নিয়ে সৌগতবাবু তৃতীয়বার হাসপাতালে ভর্তি হলেন। এর আগে ৩০ এপ্রিল তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেবার আড়িয়াদহের একটি মন্দির উদ্বোধনের সময় অসুস্থ হয়ে পড়েন। নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে তাঁকে আপদকালীন অবস্থায় ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর পেসমেকার বসানো হয়। তারও আগে দিল্লিতে লোকসভা চলাকালীন একবার অসুস্থ হয়ে পড়েছিলেন।

Continue Reading

Previous: কুমিল্লায় হিন্দু মহিলা ধর্ষণে তোলপাড় বাংলাদেশ, মূল অভিযুক্ত এক স্থানীয় নেতা
Next: মাসের প্রথম দিনেই দুর্যোগের পূর্বাভাস ! সমুদ্র তীরবর্তী এলাকায় সতর্কতা জারি আবহাওয়া দফতরের

সম্পর্কিত গল্প

New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.