Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ফাঁসির সাজাপ্রাপ্ত শেখ হাসিনার ৮৩২ ভরি সোনা বাজেয়াপ্ত

ফাঁসির সাজাপ্রাপ্ত শেখ হাসিনার ৮৩২ ভরি সোনা বাজেয়াপ্ত

Online Desk নভেম্বর 26, 2025
sk-hasina-sized.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। এবার হাসিনার ৮৩২ ভরি সোনা বাজেয়াপ্ত করল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, আওয়ামী লিগের নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। সেই মামলায় তদন্ত চালাচ্ছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। সে দেশের জাতীয় রাজস্ব বোর্ড হাসিনার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ নিয়ে তদন্ত করছে। ‌সেই তদন্তে অগ্রণী ব্যাঙ্কের ঢাকার একটি শাখার লকার থেকে সোনা উদ্ধার করেন গোয়েন্দারা। উল্লেখ্য, গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছিল। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে, সেই তালিকায় রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানাও। হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলের নামও রয়েছে। তদন্তকারীদের দাবি হাসিনার ছেলে মেয়েদের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে।

প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশ উত্তাল হয়েছিল ছাত্র জনতার বিক্ষোভে। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত ১৭ নভেম্বর ঢাকার বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। পাশাপাশি তাঁর যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।

Post Views: 85

Continue Reading

Previous: বছরে ১ লক্ষ করে অগ্নিবীর নিয়োগ করার পরিকল্পনা সেনাবাহিনীর
Next: এক সপ্তাহ পরে বাংলাদেশ থেকে কাকদ্বীপে পৌঁছল মৎস্যজীবীর মরদেহ

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.