Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ৮ বিএলওকে শোকজ নির্বাচন কমিশনের, নেপথ্যে কী কারণ?

৮ বিএলওকে শোকজ নির্বাচন কমিশনের, নেপথ্যে কী কারণ?

Online Desk নভেম্বর 9, 2025
eci-wb.jpg

ওঙ্কার ডেস্ক: স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে আত জন বিএলওকে শোকজ করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ওই বিএলও দের বিরুদ্ধে অভিযোগ, এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। আর সে কারণে আট জন বিএলওকে শোকজ নোটিস দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

কমিশন সূত্রের খবর, কলকাতা-সহ রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা স্তরে নজরদারি টিম তৈরি করতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। পাশাপাশি এই বিষয়ে একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে কমিশন। ০৩৩-২২৩১০৮৫০ নম্বরে ফোন করে সরাসরি অভিযোগ জানানো যাবে। শুধু বিএলওরা কমিশনের কড়া নজরে পড়ছেন না। তালিকায় বিএলএ-রাও রয়েছেন। সূত্রের খবর, আপত্তিজনক আচরণের জন্য্ মোট পাঁচ জন বিএলএ-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে কমিশনের তরফে মুখ খোলা হয়নি।

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করে যে বিএলও-রা নির্বাচন কমিশনের বিধি মেনে কাজ করছেন না। অভিযোগ সামনে আসে যে, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির পরিবর্তে খোলা জায়গা, ক্লাব বা রাস্তার ধারে বসে ফর্ম বিলি করতে দেখা গিয়েছে। যার ফলে ভোটারদের লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে। এই নিয়ে ক্ষোভ ছড়িয়েছে মানুষের মধ্যে। তা ছাড়া নেতা-কর্মীদের হাতে অনেক জায়গায় ফর্ম তুলে দিয়েছেন বিএলও-রা। যা স্পষ্টতই বিধি লঙ্ঘন।

Post Views: 109

Continue Reading

Previous: একাদশ-দ্বাদশের শিক্ষক পদে বাড়ছে আরও ৭০০ থেকে ৮০০ শূন্য পদ
Next: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চতুর্থ দিনে পরমব্রত ও প্রসেনজিৎ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.