Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একাদশ-দ্বাদশের শিক্ষক পদে বাড়ছে আরও ৭০০ থেকে ৮০০ শূন্য পদ

একাদশ-দ্বাদশের শিক্ষক পদে বাড়ছে আরও ৭০০ থেকে ৮০০ শূন্য পদ

Online Desk নভেম্বর 9, 2025
ssc.jpg

ওঙ্কার ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শোনাল স্কুল সার্ভিস কমিশন। রাজ্যে একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে শূন্যপদের সংখ্যা আরও ৭০০ থেকে ৮০০ বাড়ছে। ফলে মোট শূন্য পদের সংখ্যা বেড়ে হতে চলেছে ১৩ হাজার ২০০ এর কাছাকাছি।

উল্লেখ্য, একাদশ-দ্বাদশে ১২,৫১৪টি শূন্যপদ ছিলই। কিন্তু সম্প্রতি এসএসসি সূত্রে জানা গিয়েছে, এই শূন্যপদ আরও ৭০০ থেকে ৮০০টি বাড়ানো হতে চলেছে। বিকাশ ভবন থেকে মোট শূন্যপদের সংখ্যা প্রকাশ্যে আনা হলে তার ভিত্তিতে একাদশ-দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা তৈরি করা হবে। এসএসসি সূত্রের দাবি, ১০০টি শূন্যপদের জন্য ১৬০ জনকে ডাকা হবে। অর্থাৎ ইন্টারভিউ হবে ১:৬ অনুপাতে। স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন, নতুন পরীক্ষার্থীরা আগেই দাবি করেছিলেন শূন্যপদের সংখ্যা বাড়ানোর। শিক্ষার পরিকাঠামো বজায় রাখতে রাজ্য সরকার একাদশ-দ্বাদশ এবং নবম-দশম শ্রেণীতে শিক্ষকের শূন্যপদ বাড়াতে চলেছে। সূত্রের খবর, আগামী বুধবার বা বৃহস্পতিবার বাড়তি শূন্যপদের নির্দিষ্ট সংখ্যা বিকাশ ভবন থেকে পাওয়া যাবে। এর পর তার ভিত্তিতে ইন্টারভিউয়ের তালিকা প্রস্তুত করা হবে। ইন্টারভিউয়ের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে।

প্রসঙ্গত, ফলপ্রকাশের সঙ্গে শুক্রবারই লিখিত পরীক্ষার উত্তরপত্র আপলোড করেছে স্কুল সার্ভিস কমিশন। অভিযোগ, চারটি ভুল উত্তর রয়েছে। যদিও ভুল উত্তরের জন্য পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post Views: 190

Continue Reading

Previous: এসআইআর আতঙ্কে হৃদরোগের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ তরুণী
Next: ৮ বিএলওকে শোকজ নির্বাচন কমিশনের, নেপথ্যে কী কারণ?

সম্পর্কিত গল্প

nabanna

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026
yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.