Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নিউজলপাইগুড়ি স্টেশন থেকে ৫৬ জন যুবতী উদ্ধার

নিউজলপাইগুড়ি স্টেশন থেকে ৫৬ জন যুবতী উদ্ধার

Online Desk জুলাই 22, 2025
SILIGURI-WOMAN.jpg

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি : চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে।শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার ৫৬ জন যুবতী।এনজেপি স্টেশন থেকে পাটনা অভিমুখে যাওয়া ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করেছে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ।সোমবার রাতে ওই যুবতীদের উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।জানা গিয়েছে, আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার,আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের ৫৬জন যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহার। কিন্তু ওই যুবতী এবং তাদের পরিবারকে বলা হয়েছিল ওই যুবতীদের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোরে।ওই মহিলাদের , কারো কাছেই ছিল না টিকিট, প্রত্যেকের হাতেই মেরে দেওয়া হয়েছিল কোচ নাম্বার এবং বার্থ নাম্বারের সিল।ওই যুবতীরা জানায়, কলকাতার বাসিন্দা জিতেন্দ্র পাশওয়ান এবং শিলিগুড়ির চন্দ্রিকা তাদের নিয়ে যাচ্ছেন। এরপর আরপিএফ এবং জিআরপি জিতেন্দ্র এবং চন্দ্রিকার খোঁজ লাগায়। নিউ জলপাইগুড়ি স্টেশনেই আটক করা হয় দুজনকে। দুজনের কথাতেই মেলে অসংগতি। এরপর ওই ট্রেন থেকে নামানো হয় ৫৬ জন যুবতীকে। তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি থানায়।

Post Views: 266

Continue Reading

Previous: উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগ ! এর পিছনে আসল কারণ কি ?
Next: তৃণমূলীদের আটক হবার,সতর্কতা দিলীপের !

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.