Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এসআইআর আবহে আত্মঘাতী আদিবাসী বিএলও, নির্বাচন কমিশনকে নিশানা মমতার

এসআইআর আবহে আত্মঘাতী আদিবাসী বিএলও, নির্বাচন কমিশনকে নিশানা মমতার

Online Desk নভেম্বর 19, 2025
mamata-blo.jpg

ওঙ্কার ডেস্ক: স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজের চাপে এক বিএলও আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। জলপাইগুড়ির ডুয়ার্সের মাল ব্লকের নিউ গ্লেনকো চা বাগান এলাকার বাসিন্দা ছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিহত বুথ লেভেল অফিসারের নাম শান্তিমুনি ওঁরাও। বয়স ৪৮ বছর। পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী শান্তিমুনি রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের ২০/১০১ নম্বর বুথের বিএলও ছিলেন। বিএলও এর মৃত্যুতে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিযোগ, এসআইআর এর কাজের চাপ শান্তিমুনি সামলাতে পারছিলেন না। সারাদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ, সংসারের কাজ করে নির্বাচন কমিশনের দায়িত্ব সামলাতে পারছিলেন না তিনি। প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন তাঁকে অব্যাহতি দেওয়ার জন্য। কিন্তু অভিযোগ, কমিশনের তরফে জানানো হয় শান্তিমুনিকে কাজ করতে হবে বলে। মৃতার স্বামী সুখ এক্কা বলেন, ‘বাংলা ভাষায় ফর্ম দিয়েছে কমিশন। কিন্তু এখানে বেশিরভাগ মানুষ হিন্দিভাষী। তাই ভুল হচ্ছিল প্রচুর। প্রতি দিন সন্ধ্যায় বহু মানুষ বাড়িতে আসতেন। কাজের চাপ সামলাতে পারছিলেন না তিনি।’ জানা গিয়েছে, বুধবার বাড়ির পাশ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

‘গভীরভাবে মর্মাহত এবং শোকাহত। আজ আবারও, আমরা জলপাইগুড়ির মালে একজন বুথ লেভেল অফিসারকে হারিয়েছি – শ্রীমতি শান্তি মুনি এক্কা, একজন আদিবাসী মহিলা, একজন অঙ্গনওয়াড়ি কর্মী যিনি চলমান এসআইআর কাজের অসহনীয় চাপে আত্মহত্যা করেছেন। এসআইআর শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই ২৮ জন প্রাণ হারিয়েছেন — কেউ ভয় এবং অনিশ্চয়তার কারণে, কেউ অতিরিক্ত কাজের চাপের কারণে।’ পাশাপাশি এসআইআরের কাজ বন্ধ রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানান মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, এর আগে পূর্ব বর্ধমান জেলায় ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছিল বিএলও নমিতা হাঁসদার। মেমারির চক বলরামপুরে ২৭৮ নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

Post Views: 148

Continue Reading

Previous: গুয়াহাটি যাওয়ার আগে ইডেনে সৌরভের সঙ্গে দেখা করলেন বাভুমা
Next: এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে কোনঠাসা ভারত, পঞ্চম ম্যাচে বাংলদেশের কাছেও হার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.