Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভরা হয়নি এনুমারেশন ফর্ম, ‘দেশ থেকে তাড়িয়ে দেবে’, এই আতঙ্কে আত্মঘাতী পৌঢ়

ভরা হয়নি এনুমারেশন ফর্ম, ‘দেশ থেকে তাড়িয়ে দেবে’, এই আতঙ্কে আত্মঘাতী পৌঢ়

Online Desk ডিসেম্বর 13, 2025
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল ১১ ডিসেম্বর। এই পর্বে ফর্ম পূরণ করেননি মালদহের হরিশ্চন্দ্রপুরের আবুল কালাম। আর ফর্ম না ভরায় প্রতিবেশীরা মন্তব্য করতে থাকেন, তাঁকে ডিটেনশন ক্যাম্প কিংবা বাংলাদেশে পাঠিয়ে দেবে। অভিযোগ, সেই আতঙ্কে আত্মঘাতী হয়েছেন আবুল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভোরট গ্রামের বাসিন্দা ছিলেন ৫২ বছর বয়সি আবুল কালাম। শনিবার ভোরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর ছড়িয়ে পড়তে শোরগোল শুরু হয়ে যায় গ্রামে। স্থানীয়রা জানান, বহু বছর আবুল জয়পুরে ছিলেন। সেখানে হোটেলে কাজ করতেন তিনি। বিয়েও করেননি ওই প্রৌঢ়। বছর খানেক আগে গ্রামে ফিরে আসেন। তাঁর কাছে ভোটার কার্ড এবং আধার কার্ড না থাকায় এসআইআর ফর্ম পূরণ করতে পারেননি। এমনকি ২০০২ সালের ভোটার তালিকায় আবুলের বাবা মায়ের নাম তালিকায় ছিল না। আর এই বিষয়টি নিয়ে আতঙ্কে ভুগছিলেন তিনি। স্থানীয়দের অনেকে আবুলকে বলতে থাকেন, তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। নতুবা, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। অনুমান, সে কারণেই আত্মঘাতী হয়েছেন ওই পৌঢ়। শনিবার সকালে আবুলের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, এর আগে শুক্রবার রাতেই মালদহে বরকত শেখ নামে এক তৃণমূল কর্মীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিলেন বরকত। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তাঁর বাবার নাম ভুল ছিল। তাই বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন তিনি।

Post Views: 257

Continue Reading

Previous: সেনা আদালতেই কি হবে ইমরান খানের বিচার; জল্পনা পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে
Next: শহরে পথ দুর্ঘটনার বিয়োগান্ত পরিনতি, লরিতে পিষ্ট ছাত্রের লড়াই থামল

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.