নিজস্ব প্রতিনিধি ,উত্তর চব্বিশ পরগণা: এবার বাদুড়িয়া ব্লক অফিসে বিক্ষোভ। অভিযোগ বিজেপি নেতা দীপক মন্ডল বেশ কয়েকজন জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তাদের নামে ভুয়ো ৭ নম্বর ফর্ম ফিলাপ করেছেন তিনি। এই খবর জানাজানি হতেই ব্লক অফিসে এসে তীব্র ক্ষোভে বিক্ষোভ দেখাতে থাকে তারা।
দীপক মন্ডল নামে অভিযো, তিনি ৩৩ জনকে মৃত ও ১২ জনকে ডবল দেখিয়ে মোট ৪৫ জনের বিরুদ্ধে ৭ নম্বর ফর্ম পূরণ করে জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে। খবর পেতেই সেই ৪৫ জন ও তার পরিবার ও গ্রামবাসীরা ব্লক অফিসে এসে বিক্ষোভ দেখাতে থাকে এবং বাদুড়িয়ার ব্লক অফিসের মধ্যে ঢুকে আধিকারিককে হেনস্থা করে তারা।
বিক্ষভকারী হাকিম মণ্ডল বলেন, “আমার এখন ৭২ বছর বয়শ, ওরা আমায় মৃত বলছে। তাই সশরীরে প্রমাণ করতে এসেছি আমি জীবিত”।
অপর এক বিক্ষভকারী আব্দুল রশিদ বলেন, “বহাল তবীয়তে বেঁচে আছি, কিন্তু ওরা আমার মৃত্যু ঘোষণা করে দিয়েছে। তিনি আরও বলেন, “আমি ঐ বিজেপি নেতার শাস্তি চাই”। রেগে অগ্নিশর্মা হয়ে তিনি বলেন, “ওকে এখানে এনে কাটতে হবে, তবে বিচার হবে ”।
বিক্ষোভকারীদের অভিযোগ এই ৪৫ জনের মধ্যে ৩৩ জনকে মৃত দেখানো হয়েছে যারা সবাই জীবিত এবং ১২ জনের নাম দু জায়গায় আছে বলে উল্লেখ করা হয়েছে, যেটা সত্য নয়।
যদিও BDO পার্থ হাজরা বলেন, “এই অভিযোগ আমার কানেও এসেছে আমি BLO দের সাথে কথা বলে এই সমস্যার সমাধানের জন্য যা কড়া প্রয়োজন সেটাই করব। প্রয়োজনে ঐ নেতা দোষী সাব্যস্ত হলে আমরা আইনের দারস্থ হব”।
এই বিষয়টি ৪৫ জনের পরিবার জানতে পারার পরেই এই পরিবারগুলো এবং গ্রামের মানুষ একত্রিত হয়ে বাদুড়িয়া ব্লক অফিসে গিয়ে বিক্ষোভ দেখায় এবং অফিসের মধ্যে ঢুকে ব্লক অফিসের এক আধিকারিককে হেনস্থা করে।
