Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ২৬ লক্ষ ভোটারের নাম মিলছে না ২০০২ এর তালিকার সঙ্গে, আরও বাড়তে পারে সংখ্যা

২৬ লক্ষ ভোটারের নাম মিলছে না ২০০২ এর তালিকার সঙ্গে, আরও বাড়তে পারে সংখ্যা

Online Desk নভেম্বর 27, 2025
eci-wb.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে জোর কদমে চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার কাজ। বহু বুথে ফর্ম সংগ্রহের পর তা ডিজিটাইজেশনও হয়ে গিয়েছে। কমিশন সূত্রের খবর, এখনও পর্যন্ত ছয় কোটি এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। সেই প্রক্রিয়া করার সময় দেখা যায় প্রায় ২৬ লক্ষ ভোটারের নাম গত এসআইআর তালিকার সঙ্গে মিলছে না। অর্থাৎ ম্যাপিং এ এই বিপুল সংখ্যক ভোটারের নাম পাওয়া যাচ্ছে না।

কী ভাবে হয় ম্যাপিং? কমিশন সূত্রের খবর, ভোটার তালিকায় ‘ম্যাপিং’ প্রক্রিয়া করা হয় চলতি বছরে প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালে এসআইআর হওয়ার পরের তালিকা মিলিয়ে দেখা। দুই তালিকায় কত জনের নাম মিলছে তা দেখা হয়। সেই সঙ্গে দেখা হয় বর্তমান ভোটার তালিকায় থাকা কোনও ভোটারের মা-বাবার নাম শেষ বার হওয়া এসআইআর তালিকায় রয়েছে কি না। বর্তমান তালিকার সঙ্গে গত এসআইআর তালিকার মিল পাওয়া গেলে আধিকারিকরা নিশ্চিত হন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে চলতি এসআইআর এর কাজে ম্যাপিং এ অন্য রাজ্যকেও জুড়ে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। কিন্তু ছয় কোটি এনুমারেশন ফর্ম এখনও পর্যন্ত ডিজিটাইজেশন করা হলেও রাজ্যের ২৬ লক্ষ ভোটারের নাম শেষ এসআইআরের সঙ্গে মিলছে না।

প্রসঙ্গত, বুধবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, তিন জন আধিকারিককে এসআইআর কাজের জন্য বঙ্গে পাঠানোর কথা। তিন জন হলেন, কমিশনের প্রধান সচিব বিসি পাত্র, সচিব সৌম্যজিৎ ঘোষ এবং অবর সচিব বিবর আগরওয়াল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের অধীনে তাঁরা কাজ করবেন।

Post Views: 242

Continue Reading

Previous: গুরগ্রামে পাকিস্তান-যোগে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার আইনজীবী
Next: ব্রিজ তৈরির নামে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, বিহিত চেয়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ শান্তিপুর নাগরিক মঞ্চের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.