Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • দুর্নীতিতে অভিযুক্ত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সাক্ষাৎ করতে চান ইউনুসের সঙ্গে

দুর্নীতিতে অভিযুক্ত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সাক্ষাৎ করতে চান ইউনুসের সঙ্গে

Online Desk জুন 8, 2025
20250608_185108.jpg

ওঙ্কার ডেস্ক: মাসির পাশাপাশি দুর্নীতিতে আগেই তাঁর নাম জড়িয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ভাগ্নি টিউলিপ সিদ্দিক দেখা করতে চান প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে। সংবাদ মাধ্যমের দাবি, সাক্ষাৎ করে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ‘ভুল–বোঝাবুঝির’ অবসান করতে চান তিনি।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিকের আরও একটি পরিচয় রয়েছে। তিনি যুক্তরাজ্যের প্রাক্তন ‘সিটি মিনিস্টার’। মহম্মদ ইউনুস খুব শীঘ্রই যুক্তরাজ্য সফরে যাবেন। সেই সফরকালে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন টিউলিপ। শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে টিউলিপ কিংবা তাঁর মা শেখ রেহানার প্রভাব খাটিয়ে ৭ হাজার ২০০ বর্গফুটের প্লট নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ।

চিঠিতে টিউলিপ লিখেছেন, ‘আমি যুক্তরাজ্যের নাগরিক। লন্ডনে জন্মেছি। এক দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই। বাংলাদেশের প্রতি আমার হৃদয়ের টান রয়েছে। তবে এটা সেই দেশ নয়, যেখানে আমি জন্মেছি, বসবাস করেছি বা নিজের পেশাজীবন গড়ে তুলেছি।’ তিনি আরও লিখেছেন, ‘এ বিষয়টি আমি দুর্নীতি দমন কমিশনের কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম। কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগে আগ্রহ দেখায়নি। তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলোমেলোভাবে চিঠি পাঠাচ্ছে।’

Post Views: 182

Continue Reading

Previous: গুজরাটে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু পাঁচ জনের, আহত তিন
Next: প্রস্তাবে নাম নেই ‘অপারেশন সিঁদুরে’র, বিজেপির ক্ষোভে গরম হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.