Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হজ ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সৌদি আরবে সংখ্যালঘু মন্ত্রকের সচিব

হজ ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সৌদি আরবে সংখ্যালঘু মন্ত্রকের সচিব

Online Desk এপ্রিল 12, 2025
20250412_163959.jpg

ওঙ্কার ডেস্ক: আর কয়েক মাস পরেই পবিত্র হজ যাত্রা। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ভারতের সংখ্যালঘু মুসলিমরাও সৌদি আরবে হজে সামিল হন। ভারতের তীর্থ যাত্রীরা যাতে স্বচ্ছন্দে হজ পালন করতে পারে সেই উদ্দেশে সৌদি আরবে সরেজমিনে পরিদর্শনে গেলেন ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সচিব ডঃ চন্দ্র শেখর কুমার।

শুক্রবার ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে চন্দ্র শেখর কুমারের সৌদি সফরের ছবি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একাধিক আধিকারিকের সঙ্গে তিনি ভারতীয় হজ যাত্রীদের জন্য যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেই স্থান পরিদর্শন করছেন। কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘আরামদায়ক হজ ২০২৫-এর জন্য ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সচিব ডঃ চন্দ্র শেখর কুমার, ভারতীয় হজ যাত্রীদের জন্য ব্যবস্থাপনা পর্যালোচনা করতে সৌদি আরব সফরে রয়েছেন। তিনি একটি মসৃণ তীর্থযাত্রার অভিজ্ঞতার জন্য পরিস্কার পরিচ্ছন্নতা, চাপমুক্ত সুবিধার জন্য সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

উল্লেখ্য, প্রতি বছর লক্ষাধিক মুসলিম ভারত থেকে সৌদি আরবে হজে যান। সৌদি আরব প্রতি বছর হজযাত্রীদের জন্য কোটা জারি করে। সৌদি আরব সংশ্লিষ্ট দেশের মুসলিম জনসংখ্যা অনুযায়ী কোটা নির্ধারণ করে। গত কয়েক বছরে ভারতে তীর্থযাত্রীর সংখ্যা ১,৭৫,০০০ থেকে ২০০,০০০-এ রেখেছে সৌদি প্রশাসন।

Post Views: 79

Continue Reading

Previous: পুলিশের সংযমকে দুর্বলতা ভাববেন না, গুন্ডামি করলে কঠোর ব্যবস্থা: রাজীব!
Next: “দুবাই ম্যান” কে ? রহস্য উদ্ধারে এগোচ্ছে এনআইএ !

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.