Skip to content
নভেম্বর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • হরিদেবপুরে বৃদ্ধা মাকে শ্বাসরোধ করে খুন করে পুলিশকে ফোন ছেলের

হরিদেবপুরে বৃদ্ধা মাকে শ্বাসরোধ করে খুন করে পুলিশকে ফোন ছেলের

Online Desk নভেম্বর 16, 2026
death-f.jpg

ওঙ্কার ডেস্ক: হরিদেবপুরে চাঞ্চল্যকর ঘটনা। ৮৫ বছরের বৃদ্ধা মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ৬৭ বছরের ছেলের বিরুদ্ধে। সোমবার সকাল ১১টা নাগাদ হরিদেবপুর থানার অন্তর্গত ১১৩/এ, হাফিজ মহম্মদ ইসহাক রোডের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। মৃতার নাম উমারানি ঘোষ। অভিযুক্ত ছেলে সাগর ঘোষকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ির মধ্যেই মায়ের গলায় সাদা সুতো পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে সাগর। এরপর নিজেই পুলিশের জরুরি পরিষেবার ১০০ নম্বরে ফোন করেন। মাকে খুন করার কথা ফোনে জানান তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। সেখান থেকেই সাগরকে আটক করা হয়। ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখা। ঘটনাস্থলে পৌঁছেছেন ওই শাখার গোয়েন্দারা। তাঁদের সঙ্গে রয়েছেন ফরেনসিক বিভাগের ফিঙ্গারপ্রিন্ট ও ফোটোগ্রাফি বিশেষজ্ঞরাও। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা ও তথ্য সংগ্রহের কাজ চলছে।

কী কারণে মাকে খুনের মতো ঘটনা ঘটালেন সাগর, তা এখনও জানা যায়নি। পারিবারিক অশান্তি, মানসিক অবসাদ কিংবা আর্থিক বিবাদ—কোনও বিষয় এর নেপথ্যে রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আটক সাগরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও জানার চেষ্টা চলছে। এদিকে, মৃতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তের পর মৃত্যুর ঘটনা সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।

Continue Reading

Previous: কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম লস্কর কমান্ডার-সহ দুই জঙ্গি
Next: পনিরের পায়েস – চেনা পায়েসের স্বাদে এক নতুনত্ব!

সম্পর্কিত গল্প

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026

You may have missed

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
Post-Edit.jpg

ইউরোপ-আমেরিকা আদলে শিশু বিকাশে ভারতেও এগিয়ে এসেছেন প্রবীন নাগরিকরা

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.