স্পোর্টস রিপোর্টার: অসুস্থ হয়ে হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরুপা গঙ্গোপাধ্যায়।শ্বাসকষ্ট শুরু হয়েছিল এরপর ত্বকে ব়্যাশ দেখা যায়। কোনও ঝুঁকি না নিয়ে চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তারপরই নিরূপাদেবীকে বাইপাস সংলগ্ন হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। নিরূপা গঙ্গোপাধ্যায়ের বয়স ৭৭বয়সজনিত কিছু শারীরিক সমস্যা রয়েছে। আইসিইউ থেকে বার করে জেনারেল বেডে দেওয়া হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আশা করছি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন। চিকিৎসকেরাও সেই কথা জানিয়েছেন।বছরের অগাস্ট মাসেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নিরূপা গঙ্গোপাধ্যায়কে। সেবারও তাঁর ইউটিআই সংক্রমণ হয়েছিল। জ্বর, গলা ব্যথা ইত্যাদি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আইভি মারফত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল তাঁকে। দিনকয়েক পর সেরে উঠেছিলেন। বাড়ি ফিরেছিলেন। এবার ফের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হল নিরূপা গঙ্গোপাধ্যায়কে।