Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কবিতা দিয়ে স্পিচ থেরাপি, নজর কেড়েছে বালুরঘাটের “আবৃত্তাঙ্গন”

কবিতা দিয়ে স্পিচ থেরাপি, নজর কেড়েছে বালুরঘাটের “আবৃত্তাঙ্গন”

Online Desk মে 19, 2025
Barnali.jpg

শান্তনু পান : এক সময় যে মেয়েটি চুপ করে থাকত। কারও চোখে চোখ তুলে তাকাত না। কথার তো প্রশ্নই ওঠে না — সেই শ্রেয়া সাহা আজ মঞ্চে উঠে আত্মবিশ্বাসের সঙ্গে গলা খুলে কবিতা বলছে। তার এই রূপান্তরের নেপথ্যে আছে বালুরঘাটের এক ছোট্ট আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র— ‘আবৃত্তাঙ্গন’ এবং তার প্রতিষ্ঠাতা বর্ণালী সরকার ঘোষের অদম্য উদ্যোগ।

করোনার কঠিন সময়ে আচমকা কথা বলা বন্ধ করে দেয় শ্রেয়া। বুঝে উঠতে পারেননি বাবা সন্দ্বীপ সাহা ও মা প্রিয়াঙ্কা সাহা। পরে কলকাতার এক শিশুরোগ বিশেষজ্ঞ জানান, শ্রেয়া মাইল্ড অটিজমে আক্রান্ত। চিকিৎসক স্পিচ থেরাপির পরামর্শ দেন। কিন্তু বালুরঘাট থেকে কলকাতায় নিয়মিত যাতায়াত করে থেরাপি করানো অসম্ভব হয়ে পড়ে।

এই দিশেহারা সময়েই আলোর দিশা দেখায় ‘আবৃত্তাঙ্গন’। বর্ণালী দেবী শুধু আবৃত্তি শেখান না, কবিতার ছন্দকে ব্যবহার করেন মন বিকাশের হাতিয়ার হিসেবে। তিন মাস আগে শ্রেয়াকে সেখানে ভর্তি করা হয়। কঠিন কোনও ওষুধ নয়, কঠিন পরিবেশ নয় — কবিতার শব্দ, ছন্দ ও ভালবাসা দিয়ে শুরু হয় শ্রেয়ার চিকিৎসা। ফলাফলও মেলে হাতে-নাতে। যেই শ্রেয়া একসময় কথা বলত না, সে আজ নির্দ্বিধায় মঞ্চে উঠে কবিতা পাঠ করে। সম্প্রতি ‘নাট্যতীর্থ মন্মথ মঞ্চে’ আয়োজিত ‘আবৃত্তাঙ্গন’-এর বার্ষিক অনুষ্ঠানে শ্রেয়ার আবৃত্তি শুনে দর্শকরা বিস্ময়ে অভিভূত। আবেগে কাঁদলেন শ্রেয়ার মা, “ভাবতেই পারিনি আমার মেয়ে আবার কথা বলবে, আবার কবিতা বলবে ! এটা স্বপ্নের মতো। বর্ণালী ম্যাডামের কাছে আমরা চিরকৃতজ্ঞ।”

শুধু শ্রেয়া নয়, আরও অনেক শিশুর জীবনেই পরিবর্তনের ছোঁয়া এনে দিয়েছে ‘আবৃত্তাঙ্গন’। যাঁরা আগে কথা বলতে সাহস পেত না, আজ তাঁরা শ্রুতি নাটকে অংশ নিচ্ছে, কবিতা পাঠ করছে। বর্ণালী সরকার ঘোষ বললেন, “ওরা যখন নিজের কণ্ঠে কবিতা বলে ওঠে, তখন মনে হয় আমার এই পথচলা সার্থক।”

বালুরঘাটের মতো ছোট শহরে এমন একটি প্রয়াস নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। শ্রেয়ার গল্প আমাদের মনে করিয়ে দেয় — সঠিক সাহচর্য, ধৈর্য এবং ভালোবাসা থাকলে, থেমে যাওয়া কণ্ঠস্বরও গেয়ে ওঠে নতুন জীবনের গান।

Post Views: 303

Continue Reading

Previous: পাকিস্তানকে কোনঠাসা করতে এশিয়া কাপে হয়তো খেলবে না ভারত
Next: ভারতের গোপনতথ্য পাচার করতো পাকিস্তানে, উত্তরপ্রদেশে আটক অভিযুক্ত শাহজাদ

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.