Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • একহাতে চপার, অন্য হাতে কাটা মুণ্ডু ! সাত সকালে হাড়হিম দৃশ্য বাসন্তী থানায়

একহাতে চপার, অন্য হাতে কাটা মুণ্ডু ! সাত সকালে হাড়হিম দৃশ্য বাসন্তী থানায়

Online Desk মে 31, 2025
fdf.png

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা : সাত সকালে হাড়হিম করা দৃশ্য, এক হাতে ধারালো অস্ত্র অন্য হাতে বৌদির কাটা মুণ্ডু নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় এলাকায় । জনবসতি এলাকায় এই ঘটনা দেখে হতভম্ব রাস্তার লোকজন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মহিলার নাম সতী মন্ডল। বাসন্তীর ভরতগড় এলাকার বাসিন্দা ছিল ওই মহিলা। ধৃত বিমল মণ্ডল একই এলাকাতেই থাকে। তাদের দুজনের মধ্যে বৌদি ও দেওরের সম্পর্ক। মৃত মহিলাটির স্বামী ৩ মাস আগে মারা গেছে।
স্থানীয় সুত্রে আরো জানা গেছে, কিছুদিন ধরে দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। তবে শনিবার সকালে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে বচসা শুরু হয়, তারপরই এ নির্মম হত্যাকাণ্ড।
অনুমান করা হচ্ছে, তীব্র বচসার জেরে আচমকাই চপার দিয়ে বৌদিকে আক্রমণ করে বিমল। এরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে সতী। তারপর একহাতে কাটা মুন্ডু ও অন্য হাতে ধারালো অস্ত্র নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বিমল থানায় যায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে নিয়ে আসে। থানায় পৌঁছানোর পরেই বিমলকে গ্রেপ্তার করে পুলিশ। কাটা মুন্ডু এবং ধারালো অস্ত্রটিও বাজেয়াপ্ত করে পুলিশ।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, কী জন্য বিবাদের সূত্রপাত তা এখনও স্পষ্ট নয়। তবে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে। সত্য নিশ্চয়ই জানা যাবে। গোটা ঘটনার তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ।

Post Views: 307

Continue Reading

Previous: ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭১০, সবচেয়ে বেশি সংক্রমণ কেরলে
Next: নাইজেরিয়ায় বন্যার ফলে মৃত্যু ১১৭ জনের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.