Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কবে ? ভক্তদের সংশয় কাটাতে মুখ খুললেন কোহেলি !

একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কবে ? ভক্তদের সংশয় কাটাতে মুখ খুললেন কোহেলি !

Online Desk এপ্রিল 1, 2025
Virat-Koheli.jpg

ওঙ্কার ডেস্ক : এক দিনের ক্রিকেট থেকে কবে অবসর নেবেন বিরাট কোহলি ? ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকেই এই প্রশ্ন ঘুরছে ক্রিকেট অনুরাগীদের মনে। এইবার জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবসর নিয়ে মুখ খুললেন কোহলি।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশের হয়ে ছোট ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। এই বছর দেশের হয়ে তারা জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। তারপরই নিজের অবসর নিয়ে মুখ খুললেন কোহলি। জানিয়ে দিলেন, সাদা বলের ক্রিকেটে ভারতীয় জার্সিতে তাঁর পরবর্তী লক্ষ্য। আইপিএলের মাঝেই একটি অনুষ্ঠানে গিয়ে এই বিষয়ে মুখ খোলেন কোহলি। সেখানে তাঁক প্রশ্ন করা হয়, তাঁর পরবর্তী বড় পদক্ষেপ কি হতে চলেছে ? জবাবে কোহলি বলেন, “পরের ওয়ান ডে বিশ্বকাপ জেতার চেষ্টা করব। সেটাই আমার পরবর্তী বড় পদক্ষেপ।” কোহলির এই কথা শুনে সেখানে উপস্থিত দর্শকেরা হাততালি দিয়ে ওঠেন।

২০১১ সালের পর আর এক দিনের বিশ্বকাপ জেতেনি ভারত। মাঝে ২০১৫ ও ২০১৯ সালে সেমিফাইনালে পৌঁছেও হারতে হয়েছে। ২০২৩ সালে দেশের মাটিতে বিশ্বকাপ জেতার বড় সুযোগ ছিল ভারতের। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল কোহলিদের। হারের ধাক্কায় মাঠেই কেঁদে ফেলেছিলেন কোহলি। পরের দু’বছরে দু’টি আইসিসি ট্রফি হয়তো সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে।

মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে যে দল বিশ্বকাপ জিতেছিল সেই দলের একমাত্র কোহলিই এখনও ওয়ান ডে ক্রিকেট খেলছেন। দু’টি ওয়ান ডে বিশ্বকাপ জেতার লক্ষ্য রয়েছে তাঁর। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে ও নামিবিয়ায় হবে এক দিনের বিশ্বকাপ। দু’বছর পর সেই বিশ্বকাপের সময় কোহলির বয়স হবে ৩৮ বছর। তবে তাঁর যা ফিটনেস তাতে খেলতে বিশেষ সমস্যা হবে না। সেই লক্ষ্যেই এখন থেকে নিজেকে তৈরি করছেন কোহলি।

Post Views: 111

Continue Reading

Previous: চোখে পুরু ব্যান্ডেজ, হাসপাতালে ধর্মেন্দ্র! কি হয়েছে অভিনেতার?
Next: রাজতন্ত্র-সমর্থকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে পারে নেপাল সরকার

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.