Skip to content
নভেম্বর 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • বে ওভালে লজ্জার হার ভারতের, প্রথম ওভারেই ০ রানে ৩ উইকেট হারিয়ে ৮৯ রানে অলআউট!

বে ওভালে লজ্জার হার ভারতের, প্রথম ওভারেই ০ রানে ৩ উইকেট হারিয়ে ৮৯ রানে অলআউট!

Online Desk নভেম্বর 13, 2026
New-Project-52.webp

ওঙ্কার ডেস্ক: ৩৩৪ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ম্যাচ থেকে ছিটকে গেল ভারত। বে ওভালে চতুর্থ একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানে হেরে গেল টিম ইন্ডিয়া। কিউয়িদের ৩৩৩ রানের জবাবে মাত্র ২৬.৪ ওভারে ৮৯ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ব্যবধান কমিয়ে ১-২ করল নিউজিল্যান্ড।

বড় রান তাড়া করতে গিয়ে শুরুটা আগ্রাসী হওয়ার কথা ছিল। ভরসা ছিলেন রোহিত শর্মা আর বিরাট কোহলি। কিন্তু হল ঠিক উল্টোটা। ইনিংসের প্রথম পাঁচ বলের মধ্যেই দুই তারকা খালি হাতে ফিরে গেলেন। শেষ বলে শ্রেয়সও এলবিডব্লিউ হয়ে গেলেন। প্রথম ওভার শেষে ভারতের স্কোর দাঁড়াল ০ রানে ৩ উইকেট! একদিনের ক্রিকেটে এর আগে কখনও এমন লজ্জার মুখে পড়তে হয়নি ভারতকে। ম্যাট হেনরির প্রথম ছয় বলই সামলাতে পারলেন না ভারতীয় ব্যাটাররা।

শেষ পর্যন্ত হেনরি একাই নিলেন ২৭ রানে ৬ উইকেট। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন ম্যাথিউ ফিশার, ৩১ রানে ৩ উইকেট। কাইল জেমিসন নিলেন ১২ রানে ১ উইকেট।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোনও রান না করেই ৩ উইকেট হারানোর ঘটনা ঘটল এই নিয়ে পঞ্চম বার। এর আগে ১৯৮৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান, ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান, ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ এবং চলতি বছরেই মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়া একই পরিস্থিতিতে পড়েছিল। শুক্রবার সেই তালিকায় নাম লেখাল ভারত।

আবার রোহিত আর কোহলি দু’জনেই ০ রানে আউট হলেন দ্বিতীয় বার। এর আগে ২০১০ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে একই ঘটনা ঘটেছিল।

আর এক ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ও ভরসা দিতে পারলেন না। জেমিসনের বলে ৫ রানে ফিরলেন তিনি। ৯ রানে ৪ উইকেট হারানোর পর ম্যাচে ফেরার কোনও রাস্তাই ছিল না।

এরপর ঈশান কিশন, অক্ষর প্যাটেল, নমন ধীররা শুধু হারের ব্যবধান কমানোর চেষ্টা করলেন। ঈশান করলেন ৫৩ বলে ২৭ রান। অক্ষর ৩৬ বলে ২১, নমন ২৪ বলে ২১ রান করেন। আকিব নবি ৫, কুলদীপ যাদব ১, গুরনুর ব্রার ২ রানে আউট হন।

এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারতকে নেতৃত্ব দেওয়া শ্রেয়স। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৫০ ওভারে তুলল ৩৩৩ রান। ওপেনার উইল ইয়ং ১০৮ বলে ১২৫ রানের দুরন্ত ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার ও ৪টি ছয়। আর এক ওপেনার টিম সেইফার্ট ৪৮ বলে ৫৮ রান করলেন। ফিন অ্যালেন করলেন ৩০ বলে ৪১ রান। এছাড়া মিচেল স্যান্টনার ২৪, ক্রিশ্চিয়ান ক্লার্ক ২২ ও জেমিসন অপরাজিত ১৯ রান করেন।

কিউয়িদের ব্যাটিংয়ের সময় পিচকে একবারও কঠিন মনে হয়নি। তেমন বিপজ্জনক সুইংও দেখা যায়নি। ফিল্ডিংয়েও হতাশ করলেন রোহিত, স্লিপে সহজ ক্যাচ ফেললেন তিনি। ভারতের হয়ে অক্ষর ৩৯ রানে ২ উইকেট নিলেন। নবি ৫৯ রানে ২, গুরনুর ৬৯ রানে ২, নমন ২৯ রানে ১ ও আর্শদীপ ৫৫ রান দিয়ে ১ উইকেট পেলেন।

Continue Reading

Previous: সম্পাদকীয়
Next: নির্বাচনী প্রতিশ্রুতি অতীত, বিহারবাসীকে বিদ্যুতে ভর্তুকি ছাড়ার আর্জি মুখ্যমন্ত্রীর! খোঁচা প্রশান্ত কিশোরের

সম্পর্কিত গল্প

Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
1000469914.webp

কলেজ পড়ুয়াদের নিয়ে ছুটছিল বাস, কাজিরাঙার কাছে ট্রাকের সঙ্গে ধাক্কায় শেষ সব, মৃত অনন্ত ২৩!

Online Desk নভেম্বর 13, 2026

You may have missed

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
Stroke-Warning-Signs-and-Prevention.jpg

ব্রেন স্ট্রোক : লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়

Online Desk নভেম্বর 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.