Skip to content
নভেম্বর 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • সম্পাদকের পাতা
  • সম্পাদকীয়

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 13, 2026
Pensive-BJP-Leader-Amid-Political-Questions.jpg

বঙ্গ বিজেপির বড় চ্যালেঞ্জ

চৌঠা মে-র আগে ও পরে, যার সীমানা নির্ধারণই এখন বঙ্গ বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে রাজ্য জুড়ে যে ভাবে ‘কে কতবড় বিজেপি’ কিংবা ‘কে কত নিষ্ঠাবান সনাতনী’ তা প্রমাণের প্রতিযোগিতা শুরু হয়েছে তাতে নিশ্চয়ই শমীকবাবু বুঝতে পারছেন সংগঠন বাড়ানোর চেয়ে বেনোজল সাফ করা অনেক বেশি কঠিন। এই বিপুল চাপের মধ্যে নিশ্চয়ই পড়তে হয়নি এই বঙ্গে সঙ্ঘের প্রথমদিককার প্রচারকদের। রামপ্রসাদ দাস, কেশব চন্দ্র চক্রবর্তী এবং সুকুমার ব্যানার্জির সময় হিন্দু মনোভাবাপন্নদের সনাক্ত করতে এমন দিশেহারা হতে হয়নি, যতটা না এখন হতে হচ্ছে শমীকবাবুদের। এরসঙ্গে আবার রয়েছে আদি ও নব্যদের মধ্যে অধিকার বোধের লড়াই। দীর্ঘদিন ধরে যাঁরা পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন ধরে রেখেছিলেন, তাঁদের মতে দল ক্ষমতায় আসার পর অন্য দল থেকে আসা নেতারাই এখন সামনের সারিতে চলে এসেছেন। এর ফলে পুরনো ও নিষ্ঠাবান কর্মীরা কোণঠাসা বোধ করছেন। ‘আসল বিজেপি’ কারা, তা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের বহু বিধায়ক, সাংসদ এবং স্থানীয় স্তরের নেতাদের এনডিএ জোটে বা সরাসরি বিজেপিতে জায়গা দেওয়া হয়েছে। দলের একাংশের কর্মীদের অভিযোগ, যাঁদের বিরুদ্ধে অতীতে দুর্নীতির অভিযোগ ছিল, তাঁদের দলে নেওয়ায় বিজেপির নিজস্ব আদর্শগত পরিচিতি ঝাপসা হয়ে যাচ্ছে। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ক্ষমতায় আসার পর ঘোষণা করেছিলেন যে আপাতত তিন মাস অন্য কোনো দল থেকে কাউকে বিজেপিতে নেওয়া হবে না। কিন্তু তার কিছুদিনের মধ্যেই অন্য দলের একাধিক সাংসদ ও নেতা দলে যোগ দেওয়ায় দলের নিচুতলার কর্মীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে। দলের প্রবীণ নেতা ও বিধায়কদের একাংশ প্রকাশ্যেই নেতৃত্বের বিরুদ্ধে অবহেলা, তোলাবাজি এবং বিতর্কিত ব্যক্তিদের দলে টানার অভিযোগ তুলেছেন। ফলে দলের প্রকৃত আদর্শ ও পুরনো সংগঠনকে খুঁজে বের করা এবং সবাইকে একসূত্রে বেঁধে রাখা রাজ্য নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Continue Reading

Previous: জাহাঙ্গির খানের বাড়ি ভাঙায় স্থগিতাদেশ হাইকোর্টের, ফের শুনানি সোমবার
Next: বে ওভালে লজ্জার হার ভারতের, প্রথম ওভারেই ০ রানে ৩ উইকেট হারিয়ে ৮৯ রানে অলআউট!

সম্পর্কিত গল্প

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Stroke-Warning_-Brain-and-Vessel-Illustration.jpg

বিকল হচ্ছে মন, প্রতি ২০ সেকেন্ডে একজনের ব্রেন স্ট্রোক

Online Desk নভেম্বর 12, 2026
Putin-and-Zelenskyy_-Divided-Flags.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 12, 2026

You may have missed

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
Stroke-Warning-Signs-and-Prevention.jpg

ব্রেন স্ট্রোক : লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়

Online Desk নভেম্বর 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.