Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • হকি এশিয়া কাপ জিতে হকি বিশ্বকাপে ভারত

হকি এশিয়া কাপ জিতে হকি বিশ্বকাপে ভারত

Online Desk সেপ্টেম্বর 8, 2025
hio

স্পোর্টস ডেস্ক : যেন সোনালি যুগের ঝলক। অপ্রতিরোধ্য হরমনপ্রীতের ভারত। অপরাজিত হয়েই পুরুষদের এশিয়া কাপ হকি ২০২৫ এর চ্যাম্পিয়ন হল ভারত। বিহারের রাজগীরে ফাইনালে ভারত ৪-১ গোলে গতবারের বিজয়ী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চতুর্থবার পুরুষদের এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন হল ভারত। তাতে বেলজিয়াম-নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হকি বিশ্বকাপেও সরাসরি যোগ্যতাঅর্জন করে ফেলল ভারত। ফাইনালে জোড়া গোল করলেন দিলপ্রীত সিং, বাকি দুটি গোল সুখজিৎ সিং ও অমিত রোহিদাসের। ম্যাচের ২৯ সেকেন্ডেই সুখজিত সিং ভারতকে এগিয়ে দেন।

২৮ মিনিটে ব্যবধান ২-০ করেন দিলপ্রীত সিং। ৪৫ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন দিলপ্রীত। ম্যাচের ৫০ মিনিটের ঠিক পর ভারতের হয়ে চতুর্থ গোল করেন রাজকুমার পাল। এর কিছুক্ষণের মধ্যে কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন সন দাইন। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলো হরমনপ্রীত সিং এর নেতৃত্বাধীন ভারতীয় দল। গোটা টুর্নামেন্টে অপরাজিত ভারত। গ্রুপ পর্বে চিন, জাপান, কাজাখস্তানকে হারান হরমনপ্রীতরা। গ্রুপপর্বের প্রথম ম্যাচেই চিনকে ৪-৩ গোলে হারিয়ে যাত্রা শুরু করে। দ্বিতীয় ম্যাচেও জাপানকে ৩-২ গোলে হারায়। এরপর কাজাখস্তানকে ১৫ গোলের মালা পরায় ভারত। ২০১৭ সালের পর ৮বছর পর ২০২৫ সালে ফের এশিয়া কাপ ঘরে তুলল ভারত। ২০০৩ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ফাইনালে প্রথমবার ভারত পাকিস্তানকে ৪-২ গোলে হারিয়ে প্রথম এশিয়া কাপ শিরোপা জিতেছিল। এরপর ২০০৭ সালে চেন্নাইতে অনুষ্ঠিত ফাইনালে কোরিয়াকে ৭-২ গোলে হারিয়ে দ্বিতীয় মহাদেশীয় মুকুট অর্জনের জন্য শিরোপা ধরে রাখে।

Post Views: 153

Continue Reading

Previous: ওমানকে হারিয়েই গ্রুপ পর্ব শেষ করতে চায় ভারত
Next: ফিন সুইমিংয়ের হাত ধরে জাতীয় পর্যায়ে বাঙালিদের হৃত গৌরব ফিরে আসবে: দ্রোণাচার্য তপন পানিগ্রাহী

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.