Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • ওমানকে হারিয়েই গ্রুপ পর্ব শেষ করতে চায় ভারত

ওমানকে হারিয়েই গ্রুপ পর্ব শেষ করতে চায় ভারত

Online Desk সেপ্টেম্বর 8, 2025
CAFA-Oman-vs-India-PMPC.jpg

স্পোর্টস ডেস্ক : শক্ত হলেও ওমানকে হারাতে মরিয়া টিম খালিদ সোমবার ওমানের বিরুদ্ধে কাফা নেশনস কাপে নামবে ভারত।ওমান ভারতের থেকে ফিফা রাঙ্কিংয়ে ৫৪ ধাপ এগিয়ে ফলে কাজটা বেশ কঠিন টিম ইন্ডিয়ার। একটি স্মরণীয় জয় দিয়ে কাফা অভিযান শেষ করার লক্ষ্যেই নামবে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপ বি-র শেষ ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে জায়গা নিশ্চিত করে ভারত। সেদিন ইরান ও তাজিকিস্তান ২-২ গোলে ড্র করায় প্লে অফে ভারতের জায়গা নিশ্চিত হয়।

এই টুর্নামেন্টে ওমান এ পর্যন্ত একটিও ম্যাচ হারেনি। গ্রুপ এ-তে তারা উজবেকিস্তানের বিরুদ্ধে ১-১ ড্র দিয়ে অভিযান শুরু করে, কিরগিজস্তানের বিরুদ্ধে ২-১-এ জয় পায় এবং শেষ গ্রুপ ম্যাচে তুর্কমেনিস্তানকে ২-১-এ হারায়। তবে কিরগিজস্তানের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়ে গোল পার্থক্যে শীর্ষে উঠে যায় উজবেকিস্তান। ফলে ওমানকে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।এদিন ভারতীয় কোচ খালিদ জামিল বললেন,আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। ওরা আমাদের থেকে এগিয়ে ফিফা রাঙ্কিংয়ে তবে আমরা হাল ছাড়বো না। ছেলেদের লড়াইয়ে আমি খুশি। ওপেন ফুটবল খেললে আশা করি আমাদের জয় সম্ভব।’এদিকে ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলি বললেন,’আন্তর্জাতিক ম্যাচের গুরুত্বই আলাদা। তাই যখনই অতিরিক্ত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাওয়া যায়, তখনই তা আমাদের আরও বেশি আত্মবিশ্বাস জোগায়। কারণ এই স্তরে খেলার অভিজ্ঞতা অর্জন করার গুরুত্ব একেবারেই অন্য রকমের”।আমি মনে করি এটি আমাদের কাছে এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতির অন্যতম সেরা সুযোগ। আমরা সোমবার যথাসম্ভব ভাল খেলে তৃতীয় স্থান পাওয়ার চেষ্টা করব”।

গত ম্যাচে (আফগানিস্তান) আমরা কাঙ্ক্ষিত ফল পেয়েছি এবং আমার পারফরম্যান্স ম্যাচের সেরার পুরস্কার এনে দিয়েছে, এতে আমি খুশি। তবে আসল ব্যাপার আমাদের দলের পারফরম্যান্স, মানে দল হিসেবে আমরা কেমন খেলেছি। সোমবার আমাদের পুরো দলকেই ভাল খেলতে হবে”।

Continue Reading

Previous: নাইজেরিয়ায় ফের রক্তঝরা রাত, বোকো হারামের হামলায় নিহত অন্তত ৬০
Next: হকি এশিয়া কাপ জিতে হকি বিশ্বকাপে ভারত

সম্পর্কিত গল্প

New-Project-49.webp

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার অন্ধ্র উপকূলে ল্যান্ডফল! বাংলাতেও দুর্যোগের মেঘ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-48.webp

১ নভেম্বরই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ‘ইন্ডি’ জোটের, ব্যবসায়ীদের উদ্বেগে ‘ডোন্ট কেয়ার’ রাহুলের!

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-45.webp

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ‘শাস্তি’, বেহালায় বাবা-ছেলেকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, ধৃত ৩ অভিযুক্ত

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

New-Project-49.webp

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার অন্ধ্র উপকূলে ল্যান্ডফল! বাংলাতেও দুর্যোগের মেঘ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-48.webp

১ নভেম্বরই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ‘ইন্ডি’ জোটের, ব্যবসায়ীদের উদ্বেগে ‘ডোন্ট কেয়ার’ রাহুলের!

Online Desk অক্টোবর 27, 2026
রাশিচক্র.jpg

২৭ অক্টোবর ১২ রাশির ভাগ্য কেমন যাবে? জেনে নিন আজকের রাশিফল:

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

শীতকালে সদ্যজাত শিশুদের কীভাবে যত্নে রাখবেন

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.