Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • পন্থ এর চোট ম্যানচেস্টার টেস্টে চিন্তা বাড়ালো ভারতের

পন্থ এর চোট ম্যানচেস্টার টেস্টে চিন্তা বাড়ালো ভারতের

Online Desk জুলাই 24, 2025
aaaaaaaaaa

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার টেস্টে প্রথম দিনের শেষে ভারত ৪ উইকেটে ২৬৪ রান। ওল্ড ট্র্যাফোর্ডে স্বস্তিতে নেই কোনও দলই। তবে আশঙ্কা বেড়েছে ভারতীয় শিবিরে। মরণবাঁচন লড়াইয়ে পন্থের চোট দুশ্চিন্তা বাড়িয়েছে টিম ইন্ডিয়ার। লর্ডস টেস্টে হাতে চোট পেয়েছিলেন, ম্যাঞ্চেস্টারে ব্যাটিংয়ের সময় পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়লেন। তীব্র যন্ত্রণায় হাঁটতে পর্যন্ত পারেননি। গাড়িতে করে ফিরেছেন। এরপর অ্যাম্বুলেন্সে করে টেস্ট করতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই টেস্টে তাঁর খেলা হবে কি না, আপাতত অনিশ্চিত। দিনের শেষে রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর দুজনই ১৯ রান নিয়ে অপরাজিত আছেন।

ভারতের ইনিংসের ৬৮তম ওভারে ক্রিস ওসকের চতুর্থ বল রিভার্স সুইপ করতে চেয়েছিলেন পন্থ। বল লাগে তাঁর পায়ে। ওই সময়ই পড়ে যান.প্রাথমিক চিকিৎসাতেও তিনি দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। বাধ্য হয়ে গাড়িতে চড়ে মাঠ ছেড়ে যেতে হয় তাঁকে। এ সময় পন্থের রান ছিল ৪৮ বলে ৩৭। এর আগে ভারতের রান দুই শ পার করতে ভূমিকা রাখেন যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল ও সাই সুদর্শন। টস হেরে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল মিলে ৯৪ রানের জুটি গড়েন। ৯৮ বলে ৪৬ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন কেএল রাহুল। এরপর সাই সুদর্শন ও যশস্বী জয়সওয়াল মিলে গড়েন কেবল ২৬ রানের জুটি। ১০৭ বল খেলে ৫৮ রানে আউট হন জয়সওয়াল। জুটি গড়ার চেষ্টা করেন সাই সুদর্শন ও শুভমন গিল। কিন্তু গিল ২৩ বলে ১২ রান করে আউট হয়ে যান। চতুর্থ উইকেটে ঋষভ পন্থ ও সাই সুদর্শন মিলে ৭২ রানের জুটি গড়ে তোলেন। কিন্তু ২১২ রানের মাথায় আহত হয়ে মাঠ ছেড়ে যান পন্থ। ৬১ রান করে ফেরেন সাই সুদর্শন।বাকিটা সামলান শার্দুল ও জাদেজা। ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলে তিন বদল করেছে ম্যানেজমেন্ট। করুণ নায়ারের পরিবর্তে দলে ঢুকেছেন সাই সুদর্শন। চোটের জন্য এই ম্যাচে নীতীশ কুমার রেড্ডি এবং আকাশ দীপের বদলে সুযোগ পেয়েছেন শার্দূল ঠাকুর এবং অংশুল কম্বোজ।

Continue Reading

Previous: ব্রিটেনে প্রধানমন্ত্রী মোদী, স্বাগত জানালেন প্রবাসী ভারতীয়রা
Next: ৫ গোলে জিতে ডুরান্ড শুরু, প্রত্যাশা বাড়লো ইস্টবেঙ্গলকে নিয়ে

সম্পর্কিত গল্প

Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
rahul-gandhi.jpg

রাহুল গান্ধীর ‘সত্যাগ্রহ’ পোর্টালে ৩৬ হাজারের বেশি অভিযোগ, তালিকার শীর্ষে শিক্ষা ও দুর্নীতি

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-7.webp

উৎসবের মরশুমে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ, দক্ষিণ দিনাজপুরে গ্রেপ্তার ৩

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.