Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সন্তোষ থেকে ছিটকে গিয়ে ফেডারেশনকেই দোষ দিচ্ছেন আইএফএ সচিব

সন্তোষ থেকে ছিটকে গিয়ে ফেডারেশনকেই দোষ দিচ্ছেন আইএফএ সচিব

Online Desk ফেব্রুয়ারি 4, 2026
IFA-Secretary-1.jpg

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: সন্তোষ ট্রফির শেষ আটের খেলায় মঙ্গলবার সার্ভিসেসের কাছে টাইব্রেকারে ২-৩ গোলে হেরে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন বাংলা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য থাকায় টাইব্রেকারে হারতে হল সার্ভিসেসের কাছে বাংলাকে। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে গোল করার সুবর্ণ সুযোগ এসেছিল বাংলার কাছে। ডানদিক থেকে বিজয় মুর্মুর একটি মাইনাস ফাঁকা গোলে সায়ন ব্যানার্জি বল রাখতে পারেন নি।

নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারের শুরুটা ভাল ছিল না বাংলার। প্রথম দুই শটে গোল করতে ব্যর্থ হয় বাংলা। বাংলার গোলকিপার অসামান্য দক্ষতা দেখিয়ে সার্ভিসেসের দ্বিতীয় ও চতুর্থ শট রুখে দেন। তৃতীয় ও চতুর্থ শটে বাংলা গোল করতে সমর্থ হলে স্কোরলাইন দাঁড়ায় ২-২। সার্ভিসেস তাদের পঞ্চম শটে গোল করলেও, বাংলার নরহরি শ্রেষ্ঠার নেওয়া শেষ শটটি সার্ভিসেস গোলকিপার আটকে দেন। ফলে ২-৩ ব্যবধানে হেরে বাংলাকে মাঠ ছাড়তে হয়।

 

 

 
এদিন কোয়ার্টার ফাইনালে রেলওয়েজ নবাগত রাজস্হানকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পাঞ্জাবর মুখোমুখি হবে। পাঞ্জাব ও তামিলনাড়ু খেলায় টাইব্রেকারে পাঞ্জাব ৪-১ গোলে জয় পায়। গতবারের রানার্স কেরল আয়োজক অসমকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে সার্ভিসেসের বিরুদ্ধে খেলবে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, ‘ফুটবলে প্রধান কাজ হল গোল করা। আমাদের গোলকিপার দুটো শট বাঁচালেও আমরা গোল করতে পারলাম না। আর ক্লান্তি তো একটা থাকেই। টানা ২৪ ঘন্টার উপর জার্নি করা তো মুখের কথা নয়। এতো ছোট রাজ্যে যখন টুর্নামেন্ট হচ্ছে ওখানে একজন কেন্দ্রীয় নেতার সভা আছে। কদিন ম্যাচগুলো পেছলে কী ক্ষতি হত!’

Post Views: 212

Continue Reading

Previous: ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে শিলিগুড়ির দুন হেরিটেজ স্কুলের যৌথ উদ্যোগ
Next: ফের জঙ্গল মহলে মাও আতঙ্ক; গাছে ঝোলানো ‘খেলা হবে’ পোস্টার

সম্পর্কিত গল্প

bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.