Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • চেন্নাইকে হারিয়ে সেমির স্বপ্ন ধরে রাখল ইস্টবেঙ্গল

চেন্নাইকে হারিয়ে সেমির স্বপ্ন ধরে রাখল ইস্টবেঙ্গল

Online Desk অক্টোবর 29, 2025
chennai.jpg

স্পোর্টস ডেস্ক : কামব্যাক ইস্টবেঙ্গলের। ডেম্পোর কাছে প্রথম ম্যাচে ড্রয়ের পরে দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ৪-০ গোলে জিতে সুপার কাপের সেমিফাইনালের আশা বজায় রাখলো তারা। ফলে ৩১ অক্টোবর ডার্বিতে ফয়সলা। তবে ইস্টবেঙ্গলকে সেমিতে যেতে গেলে ডার্বি জয় ছাড়া গতি নেই। এদিন হামিদ আহদাদ, মিগুয়েল ফিগুয়েরা-সহ প্রথম একাদশে চার বিদেশিকেই রেখেছিলেন। জয় গুপ্তাও শুরু থেকেই ছিলেন। তবে ২ মিনিটে এগিয়ে যেতে পারত চেন্নাই। ফারুক চৌধুরী হঠাৎ বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে যায়। তাঁর শট বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন সিং গিল। গিলকে কেন ভরসা না রেখে শিল্ড ফাইনালে ভুল করে ইস্টবেঙ্গল ফের দেখা গেল। এরপর ইস্টবেঙ্গলের পেনাল্টি আবেদন নাকচ হয়।

তবে ৩৪ মিনিটে গোল পায় ইস্টবেঙ্গল। লাল-হলুদ জার্সিতে আর্জেন্তিনীয় ডিফেন্ডারের এটা প্রথম গোল। এরপর ৩৯ মিনিট। এবার মহেশ পাস বাড়ালেন ডান দিক থেকে। প্রীতম কোটাল, রাজ বাসফোরদের দিয়ে সাজানো রক্ষণকে এক লাইনে রেখে ব্যবধান বাড়ান বিপিং সিন। দুই উইংয়ের যুগলবন্দী ফের দেখা গেল হাফটাইমের ঠিক আগে। মাঝমাঠ থেকে বল ধরে বাঁদিকের উইংয়ে খেলা ছড়ালেন মহেশ। মাঝে হামিদ বলে পা লাগানোর চেষ্টা করেও পেলেন না। কিন্তু বিপিন ঠিকই পেলেন। এবং ইস্টবেঙ্গলের জন্য ৩-০ করে দিলেন। দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি। শেষদিকে নেমে হিরোশির একটি দূরপাল্লার শট বারে লেগে ফেরে। পরে পেনাল্টি থেকে গোল করেন হিরোশি।ম্যাচ শেষে লাল হলুদ কোচ অস্কার ব্রুজো বললেন,এখন আমাদের টার্গেট শুধুই ডার্বি জেতা। ওদের বিদেশী ছিল না এটা মাথায় রাখতে হবে। ডার্বিতে সেটা হবে না।

Post Views: 112

Continue Reading

Previous: পার্ক স্ট্রিট হোটেলে খুনে ওড়িশা থেকে গ্রেফতার দুই হত্যাকারী; ধৃতদের জেরা করছে পুলিশ
Next: ত্রিপুরা ম্যাচে বাংলার ক্যাপ্টেন্সি করবেন সৌরভের প্ৰিয় অভিষেক পোড়েল

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
E.jpg

মোহনবাগানের প্রতি আবেগ নেই ডার্বিতে নামার আগে জানালেন হাবাস

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.