Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • আর সুযোগ আসবে না ভেবেই অবসর পূজারার

আর সুযোগ আসবে না ভেবেই অবসর পূজারার

Online Desk আগস্ট 24, 2025
FB_IMG_1756021958510.jpg

স্পোর্টস ডেস্ক :সমস্ত ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানালেন চেতেশ্বর পূজারা। দীর্ঘ প্রায় দু’বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকবার পর রবিবার সমাজ মাধ্যমে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন খ্যাতনামা ভারতীয় ক্রিকেটার। নিজের সিদ্ধান্ত জানিয়ে পূজারা লিখেছেন, “সব ভালো জিনিসই একটা সময় শেষ হয়। আমি কৃতজ্ঞচিত্তে ভারতের সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সব ভালোবাসা এবং সম্মানের জন্য সবাইকে ধন্যবাদ।” ২০২৩-এর জুন মাসের পর তাঁকে আর ভারতীয় দলে ডাকা হয়নি।

অক্টোবর ২০১০-এ ভারতীয় দলে যোগ দিয়ে ২০২৩-এর জুন পর্যন্ত পূজারা খেলেছেন ১০৩টি টেস্ট ম্যাচ এবং পাঁচটি এক দিনের ম্যাচ। টেস্ট ম্যাচে তাঁর মোট সংগ্রহ ৭,১৯৫ রান, গড় ৪৩.৬০। তাঁর সর্বোচ্চ রান ২০৬ নট আউট। টেস্ট কেরিয়ারে তিনি ১৯ টি শতরান এবং ৩২টি অর্ধশতরান করেছেন। রাহুল দ্রাবিড় চলে যাবার পর ভারতীয় টেস্ট দলে তিনি ৩ নম্বর স্থানে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন। বিদেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের একাধিক জয়ে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নেন।দীর্ঘ দু’বছর টেস্ট টিমে ডাক না পেলেও গত বছরে তিনি স্থান পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটারদের টপ লিস্টে। যে তালিকায় ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলী, আর অশ্বিন প্রমুখরা।

এদিনের বিবৃতিতে পূজারা জানিয়েছেন, আমার ক্রিকেট কেরিয়ারে সমর্থন যোগানোর জন্য আমি বিসিসিআই, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। এছাড়াও সমস্ত দল, ফ্র্যাঞ্চাইজি, কাউন্টিদল – যাদের হয়ে আমি বিগত সময়ে প্রতিনিধিত্ব করেছি তাদের সকলকেই ধন্যবাদ জানাই।

ওই বিবৃতিতেই তিনি আরও জানান, “ভারতীয় জার্সি পরা, জাতীয় সঙ্গীত গাওয়া, এবং মাঠে নামার সময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করা – এর প্রকৃত অর্থ কী তা ভাষায় প্রকাশ করা অসম্ভব।” “কিন্তু সবাই যেরকম বলে যে, সমস্ত ভালো জিনিসেরই একটা শেষ থাকে সেরকমই অপরিসীম কৃতজ্ঞতার সাথে আমি ভারতীয় ক্রিকেটের সব ধরণের ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

Post Views: 184

Continue Reading

Previous: পুতিন জেলেনস্কি বৈঠক নিয়ে অনিশ্চয়তা, বিরক্ত ট্রাম্প
Next: রাজ্যে ১৪ হাজার বুথ বাড়তে চলেছে, লাভ হবে শাসকদলের?

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.