ওঙ্কার ডেস্ক: বহু বাঁধা, বহু আইনি লড়াই পেড়িয়ে অবশেষে আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বরে দুই দফায় এসএসসি পরীক্ষার দিন নির্ধারন করা হয়েছে। দুই দফায় এই পরীক্ষা বেশ গুরত্বপুর্ণ সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে। এঁর মধ্যেই প্রভিশনাল অ্যাডমিড কার্ড ও পরীক্ষা হলের নিয়ম জারি করেছে কমিশন।
কমিশনের নির্দেশিকা অনুসারে পরীক্ষা হলে পরীক্ষার্থীরা যে যে জিনিস সঙ্গে করে নিয়ে যেতে পারবে তার একটি তালিকাও প্রকাশ করেছে। স্বচ্ছ জলের বোতল, নীল বা কালো কালির বলপেন, কমিশন থেকে প্রাপ্ত অ্যাডমিট কার্ড আর নিজের পরিচয় পত্র নিয়ে যাওয়ার কথা বল আছে নির্দেশিকায়। সমস্ত নথিপত্র স্বচ্ছ ব্যগে নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা।
একইসঙ্গে কি কি জিনিস সঙ্গে নিয়ে যেতে পারবে না তাও জানিয়ে দিয়েছে কমিশন। কোনো প্রকার ইলেকট্রনিক্স জিনিস যেমন ঘড়ি, মোবাইল ফোন, হেডফোন সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষার্থীর কাছে এই জিনিস পাওয়া গেলে তার পরীক্ষার সুযোগ বাতিল করতে পারবে কমিশন।
কমিশনের নির্দেশিকা অনুসারে দুই দফায় পরীক্ষা হতে চলেছে। প্রথমে ৭ ও পরবর্তী পরীক্ষা ১৪ তারিখে হওয়ার দিন নির্ধারন করা হয়েছে। পরীক্ষা শুরু হবে ১২ থেকে। দের ঘন্টার এই পরীক্ষায় ১ টা বেজে ৩০ মিনিটে শেষ হবে। ১১ টা ৪৫ এ গেট বন্ধ কড়া হবে বলে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের এক্সামে হলে দুই ঘন্টা আগে পৌঁছে যাওয়ার উপদেশ দিয়েছে কমিশন।
গত সপ্তাহে স্কুল শিক্ষা কমিশন অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে। আর সেই তালিকায় শাষক দলের ঘনিষ্টদের নাম একাধিকবার উঠে এসেছে। এতে রাজনৈতিক উত্তাপ যেমন বেড়েছে তেমনই চাকরিহারা শিক্ষকদেরও বিক্ষোভ চোখে পরার মত।
