Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিয়োগের বিজ্ঞপ্তি জারি এসএসসির, কবে এবং কী ভাবে আবেদন জানাতে হবে? রইল খুঁটিনাটি

নিয়োগের বিজ্ঞপ্তি জারি এসএসসির, কবে এবং কী ভাবে আবেদন জানাতে হবে? রইল খুঁটিনাটি

Online Desk মে 30, 2025
ssc.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ করার কথা। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পর অবশেষে বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি। সরকারি স্কুলে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগের জন্য শুক্রবার সকালে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ঠিক কী বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে? এসএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আগামী ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে, অর্থাৎ ওই দিন আবেদনের শেষ দিন। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য আবেদনের ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। আর এসসি, এসটি, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের আবেদন ফি ২০০ টাকা। ১৪ জুলাই রাত ১২টার আগে পরীক্ষায় বসার ফি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম-দশম শ্রেণির জন্য শূন্যপদ রয়েছে ২৩ হাজার ২১২ এবং একাদশ ও দ্বাদশের ক্ষেত্রে শূন্যপদ হল ১২ হাজার ৫১৪টি ৷ অর্থাৎ মোট ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদ রয়েছে। শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে৷ ফল প্রকাশিত হবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে৷ আগামী ২৪ নভেম্বর প্রকাশিত হবে প্যানেল৷ ২৯ নভেম্বর থেকে শুরু হবে কাউন্সিলিং প্রক্রিয়া৷

উল্লেখ্য, এবারে নয়া নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে। এত দিন লিখিত পরীক্ষা হত ৫৫ নম্বরের। এবারে সেই পরীক্ষা হবে ৬০ নম্বরের৷ শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ ১০ নম্বর। যা ছিল এতদিন ৩৫। পাশাপাশি ইন্টারভিউর ক্ষেত্রেও রয়েছে সর্বোচ্চ ১০ নম্বর এবং লেকচার ডেমোস্ট্রেসনের জন্য রয়েছে ১০ নম্বর। ২০২৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ৪০ বছর, তারাও এই পরীক্ষায় বসতে পারবে।

Post Views: 183

Continue Reading

Previous: নিম্নচাপের জেরে শুক্রবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে
Next: গঙ্গাসাগরে নদী বাঁধে ধ্বস, প্লাবিত এলাকা গৃহহীন ৫০টি পরিবার

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.