Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নয়া নিয়োগে একাধিক পরিবর্তন এসএসসির, জেনে নিন সবিস্তার

নয়া নিয়োগে একাধিক পরিবর্তন এসএসসির, জেনে নিন সবিস্তার

Online Desk মে 30, 2025
exam.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আগামী ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবারের পরীক্ষায় একগুচ্ছ পরিবর্তন এনেছে এসএসসি।

বয়সে বিশেষ ছাড়
নিয়োগ পরীক্ষায় বসার ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে ২০ বছর বয়স হলে আবেদন করা যেত। এবার তা বাড়িয়ে ২১ করা হয়েছে। বয়সের উর্ধ্বসীমা রাখা হয়েছে ৪০ বছর পর্যন্ত। এ ছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বয়সে বিশেষ ছাড়ও প্রযোজ্য হবে।

নতুন নম্বর বিভাজন
নম্বর বিভাজনে বড়সড় পরিবর্তন করেছে স্কুল সার্ভিস কমিশন। এখন থেকে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ১০ নম্বর, এবং লেকচার ডেমোনস্ট্রেশনের জন্যেও নির্দিষ্টভাবে ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে।

ওএমআর শিট সংরক্ষণে বেড়েছে সময়সীমা
এসএসসির নতুন নিয়ম অনুযায়ী চাকরিপ্রার্থীদের ওএমআর শিট স্ক্যান করার পর ডিজিটাল কপিগুলি ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা হবে। পাশাপাশি ওএমআর-এর হার্ড কপিগুলি ২ বছর পর্যন্ত রাখতে হবে। এতদিন হার্ড কপি ১ বছর পর্যন্ত সংরক্ষণ করা হত।

অ্যাকাডেমিক নম্বর বিবেচনায় বদল
আগে নিয়োগের সময় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তরের নম্বর বিবেচনায় আনা হত। তার ভিত্তিতে মোট ১০ নম্বর বরাদ্দ থাকত। এখন সেই নিয়মে বদল করে কেবলমাত্র স্নাতক বা স্নাতকোত্তরের প্রাপ্ত নম্বর বিবেচনায় এনে এই ১০ নম্বর নির্ধারিত হবে।

অভিজ্ঞদের জন্য সুবিধা
সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়িয়েছেন এমন অভিজ্ঞতা রয়েছে যে চাকরিপ্রার্থীদের তাঁদের জন্য অতিরিক্ত ২ নম্বর কর বরাদ্দ থাকছে।

বাড়ানো হল প্যানেলের মেয়াদ
নিয়োগ প্যানেলের মেয়াদ এত দিন ছিল ১ বছর। নতুন নিয়ম অনুযায়ী, সেই মেয়াদে অতিরিক্ত ৬ মাস সময় বাড়ানো হয়েছে।

Post Views: 172

Continue Reading

Previous: গঙ্গাসাগরে নদী বাঁধে ধ্বস, প্লাবিত এলাকা গৃহহীন ৫০টি পরিবার
Next: উত্তর সিকিমে দুর্ঘটনা ,তিস্তায় তলিয়ে গেল পর্যটক বোঝাই গাড়ি , নিখোঁজ ৯ জন

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.