Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • SSC-র নয়া বিজ্ঞপ্তি জারি, পদ্ধতি ও নিয়মাবলীতে কি কি পরবির্তন আনা হল ?

SSC-র নয়া বিজ্ঞপ্তি জারি, পদ্ধতি ও নিয়মাবলীতে কি কি পরবির্তন আনা হল ?

Online Desk মে 30, 2025
SSC.jpg

নিজস্ব সংবাদদাতা : শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে দীর্ঘদিন ধরেই চাপের মুখে ছিল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। এই পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও দায়বদ্ধ করতে অবশেষে নড়েচড়ে বসল শিক্ষা দফতর। সম্প্রতি জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা জানানো হয়েছে, যা নিয়োগ ক্ষেত্রে নিয়মাবলিতে গুরুত্বপূর্ণ মোড় ঘোরাতে চলেছে।

নতুন নিয়ম অনুযায়ী, নিয়োগ পরীক্ষার ওএমআর পত্র সংরক্ষণ পদ্ধতিতে আনা হয়েছে পরিবর্তন। এখন থেকে পরীক্ষার্থীদের ওএমআর শিট স্ক্যান করে তার ডিজিটাল কপি ন্যূনতম ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করা বাধ্যতামূলক। পাশাপাশি, ওএমআর-এর মূল হার্ড কপিগুলিও রাখতে হবে অন্তত ২ বছর পর্যন্ত। আগে এই হার্ড কপিগুলি মাত্র ১ বছরের জন্যই রাখা হত। চাকরিহারাদের বসতেই হবে পরীক্ষায়, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করলো ssc। এছাড়াও ১৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবে। ২০ নভেম্বর থেকে শুরু হবে কাউন্সিলিং।

পরিবর্তন এসেছে বয়সসীমা সংক্রান্ত নীতিতেও। এতদিন নিয়োগ পরীক্ষায় বসার ন্যূনতম বয়স ছিল ২০ বছর। তা বাড়িয়ে করা হয়েছে ২১ বছর। অর্থাৎ, এখন থেকে ২১ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা পরীক্ষায় বসার যোগ্য হবেন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সংরক্ষিত শ্রেণিভুক্ত বা বিশেষ কিছু ক্ষেত্রে বয়সে ছাড়ের বিধান আগের মতোই বহাল থাকবে।
নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করে তুলতেই এই সিদ্ধান্ত—এমনটাই মত শিক্ষা দফতরের। নতুন এই নিয়মাবলি কার্যকর হলে ভবিষ্যতে শিক্ষক নিয়োগ নিয়ে বারবার ওঠা প্রশ্নের অবসান হবে বলেই মনে করছেন শিক্ষা মহলের একাংশ।

আবেদন সংক্রান্ত তথ্য :

আবেদন শুরু : ১৬ জুন ২০২৫, বিকেল ৫টা থেকে
আবেদনের শেষ তারিখ : ১৪ জুলাই ২০২৫, বিকেল ৫টা

আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় : ১৪ জুলাই, রাত ১১:৫৯

লিখিত পরীক্ষা ও পরবর্তী ধাপ :

লিখিত পরীক্ষা সম্ভাব্য তারিখ : সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ
ফল প্রকাশ : অক্টোবরের চতুর্থ সপ্তাহ
ইন্টারভিউ সম্ভাব্য সময়কাল : নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ
ফাইনাল প্যানেল প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫
কাউন্সেলিং শুরু : ২৯ নভেম্বর ২০২৫

বয়সসীমা ও ছাড় :

সাধারণ প্রার্থীদের জন্য বয়স : ২১ থেকে ৪০ বছর
ওবিসি, এসসি, এসটি ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সে ছাড় রয়েছে।

বিশেষ ছাড়: ২০১৬ সালের এসএসসি প্যানেলের চাকরিহারাদের মধ্যে যাঁদের বয়সসীমা পেরিয়ে গিয়েছে, তাঁদের জন্যও বয়সে ছাড় দেওয়া হবে (মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে, বিজ্ঞপ্তিতে উল্লেখিত)।

আবেদনের ফি :

নবম-দশম সাধারণ ও ওবিসিদের জন্য ৫০০টাকা, এসসি/এসটি/ প্রতিবন্ধীদের জন্য ২০০টাকা
একাদশ-দ্বাদশ সাধারণ ও ওবিসিদের জন্য ৫০০টাকা, এসসি/এসটি/ প্রতিবন্ধীদের জন্য ২০০টাকা

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য :

পরীক্ষায় বসার যোগ্যতা: যে কোনও যোগ্য ভারতীয় নাগরিক যিনি ন্যূনতম শিক্ষাগত মান পূরণ করেন, তিনি আবেদন করতে পারবেন।

নারী বিদ্যালয়ে পুরুষ প্রার্থী নিয়োগযোগ্য নন।

নিয়োগ হবে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য।

Post Views: 110

Continue Reading

Previous: সামান্য বৃষ্টিতেই জল জমছে কুলপির একাধিক এলাকায়,পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর
Next: ‘অপারেশন সিঁদুরে’ নিহতদের জন্য সমবেদনা কলম্বিয়ার, হতাশ থারুর

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.