Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় ‘দাগি অযোগ্য’ শিক্ষকরা আর আবেদন করতে পারবে না, জানিয়ে দিল হাইকোর্ট

আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় ‘দাগি অযোগ্য’ শিক্ষকরা আর আবেদন করতে পারবে না, জানিয়ে দিল হাইকোর্ট

Online Desk জুলাই 7, 2025
HC.jpg

নিজস্ব সংবাদদাতা : ‘দাগি অযোগ্য’ প্রার্থীরা আর স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না এমনই স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়ে দেয়, ২০১৬ সালের নিয়োগ দুর্নীতি মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে কোনওভাবেই নতুন বাছাই প্রক্রিয়া চলতে পারে না। শীর্ষ আদালত আগেই বলেছিল, বাছাই হবে ২০১৬ সালের নিয়ম মেনে, এবং সেই বছরের পরীক্ষার্থীদের মধ্য থেকে। কিন্তু সম্প্রতি এসএসসি যে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মামলাকারীরা। তাঁদের অভিযোগ ছিল, বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি বিশেষ করে অযোগ্যদের বাদ দেওয়ার শর্তটি উপেক্ষা করা হয়েছে।

শিক্ষা দফতর ও এসএসসি আদালতে দাবি করেছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে সরাসরি কোথাও লেখা নেই যে যাঁরা চিহ্নিতভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁরা আবেদন করতে পারবেন না। এই ব্যাখ্যা মানতে রাজি হননি বিচারপতি ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানান, কমিশনের কাছে এমন অজুহাত অগ্রহণযোগ্য। ফলে, প্রায় ৪৪ হাজার শূন্যপদে নতুন নিয়োগের জন্য গত ৩০ মে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তা বহাল থাকলেও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাতে যোগ্য প্রার্থীদের মধ্য থেকেই বাছাই করতে হবে এবং অযোগ্য, চিহ্নিত দাগিদের বাদ দিতেই হবে। হাই কোর্টের এই রায়ের ফলে নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা ও অতীতে দুর্নীতিতে যুক্ত প্রার্থীদের ফের ঢোকার রাস্তা বন্ধ করতেই এই পদক্ষেপ। নিয়োগের বাকি অংশে আদালত হস্তক্ষেপ না করলেও, এই গুরুত্বপূর্ণ শর্ত বেঁধে দিয়েছে হাই কোর্ট।

মামলাকারীরা আদালতে আরও দাবি করেন, ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াই ছিল দুর্নীতিগ্রস্ত, সেই কারণেই সুপ্রিম কোর্ট নতুনভাবে নিয়োগের নির্দেশ দেয়। ফলে নতুন বাছাই প্রক্রিয়াও একান্তভাবে ২০১৬ সালের নিয়ম মেনে চালাতে হবে এটাই তাঁদের যুক্তি। এ নিয়ে সোমবার কলকাতা হাই কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করে রাজ্য সরকার এবং এসএসসি। তাঁদের বক্তব্য ছিল, শীর্ষ আদালতের নির্দেশে কোথাও স্পষ্ট করে লেখা নেই যে যাঁরা আগে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বা অযোগ্য প্রার্থী হিসেবে চিহ্নিত, তাঁরা নতুন করে আবেদন করতে পারবেন না। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য এই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি। তিনি সাফ জানিয়ে দেন, ‘‘কমিশনের কাছ থেকে এমন যুক্তি আশা করা যায় না।’’ এরপরেই হাই কোর্ট নির্দেশ দেয়, যাঁরা ‘দাগি’ বা অনিয়মে যুক্ত বলে চিহ্নিত, তাঁদের নতুন নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে।

Post Views: 117

Continue Reading

Previous: সুযোগ পেয়েও কেনো লারার ৪০০ রানের রেকর্ড ভাঙলেন না প্রোটিয়া অধিনায়ক মুলডার!
Next: রেলকে ২ গোল দিয়ে লিগে দ্বিতীয় জয় মোহনবাগানের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.