Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আমরন অনশনের সিদ্ধান্ত চাকরিহারা শিক্ষকদের

আমরন অনশনের সিদ্ধান্ত চাকরিহারা শিক্ষকদের

Online Desk জুন 13, 2025
ssc-candidates-protest-against-the-ssc-scam-near-1388504.jpg

ওঙ্কার ডেস্ক : চাকরি হারিয়ে ক্ষোভে ফেটে পড়লেন এসএসসি মামলার ‘যোগ্য’ শিক্ষকশিক্ষিকারা। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুরু হয়েছে তাঁদের আমরণ অনশন। এসএসসি ভবনের বাইরে পুলিশের অনুমতি না থাকায় হাই কোর্টের নির্দেশিত মঞ্চেই চলছে এই অনশন কর্মসূচি।

‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুরে এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার দাবিতে জমায়েত করেন চাকরিহারা শিক্ষকশিক্ষিকারা। পুলিশের মধ্যস্থতায় প্রতিনিধি দলের আট জন সদস্য তিন ঘণ্টার বৈঠক করেন চেয়ারম্যানের সঙ্গে। কিন্তু তাঁদের অভিযোগ, কোনও সমাধান সূত্রই মেলেনি। তার পরেই সিদ্ধান্ত হয় দাবি না মানা পর্যন্ত আমরণ অনশন চলবে।

তাঁদের মূল দাবিগুলি:

কিউরেটিভ ও রিভিউ পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফর্ম ফিলআপ ও পরীক্ষা স্থগিত রাখতে হবে
যোগ্য ও অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে
ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে
যাচাই করে যোগ্যদের তালিকা প্রকাশ করে তা এসএসসির পক্ষ থেকে প্রত্যয়িত করতে হবে
যাঁরা বর্তমানে বিদ্যালয়ে যাচ্ছেন, তাঁদের পূর্ণাঙ্গ তালিকাপ্রকাশ করতে হবে
১৬ জুন থেকে শুরু হতে চলা অনলাইন ফর্ম ফিলআপ স্থগিত করতে হবে

এই অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন ছ’জন শিক্ষক ও ছ’জন শিক্ষিকা। আন্দোলনকারীদের দাবি, “আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এই কঠোর পথ বেছে নিতে বাধ্য হয়েছি আমরা।”
আন্দোলনকারীদের এই অনড় অবস্থান প্রশাসনের উপর বাড়তি চাপ তৈরি করল বলেই মনে করছেন শিক্ষামহলের একাংশ।

Post Views: 188

Continue Reading

Previous: ইরানের পরমাণু ঘাঁটিতে ইজরায়েলি হামলার পর ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি
Next: মুখমন্ত্রীর নির্দেশ অমান্য করে বালি পাচার ! কী করছে প্রসাসন ?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.