Skip to content
নভেম্বর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • মন্ত্রীর নাম করে এসএসসি সচিবকে ফোন, বেছে বেছে চাকরি দেওয়ার নির্দেশ! গ্রেফতার এক, তদন্তে সিআইডি

মন্ত্রীর নাম করে এসএসসি সচিবকে ফোন, বেছে বেছে চাকরি দেওয়ার নির্দেশ! গ্রেফতার এক, তদন্তে সিআইডি

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-25.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: মন্ত্রীর নাম ভাঙিয়ে চাকরি দেওয়ার চেষ্টা! এমনই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার তদন্তভার এখন রাজ্য পুলিশের সিআইডি-র হাতে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে অচেনা নম্বর থেকে স্কুল সার্ভিস কমিশনের সচিব অরুণ রায়ের কাছে ফোন আসছিল। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলা হয়, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের প্যানেলে মন্ত্রীর পছন্দের কয়েকজনকে রাখতে হবে। গ্রুপ-ডি পদেও কয়েকজনকে চাকরি দেওয়ার দাবি তোলা হয়।

ফোনের অপর প্রান্ত থেকে রাজ্যের আদিবাসী উন্নয়ন ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর নাম নেওয়া হয় বলে অভিযোগ। সচিব রাজি না হওয়ার পরেও তাঁকে দুটি নাম পাঠিয়ে চাকরির ব্যবস্থা করতে বলা হয়।

এই ফোন পেয়ে সন্দেহ হয় সচিবের। তিনি বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার জুলফিকর আলি নামে একজনকে গ্রেফতার করা হয়। আদালত তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সিআইডি। শনিবার থেকেই তারা তদন্ত শুরু করেছে বলে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, তাঁর নাম ব্যবহার করে যারা এমন কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে, এসএসসি সচিব এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

প্রসঙ্গত, গত অগস্টে মন্ত্রীর একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ উঠেছিল। রানিবাঁধের বিধায়ক সেসময় অভিযোগ করেছিলেন, ওই নম্বর থেকে অনেকের কাছে টাকা চেয়ে বার্তা পাঠানো হচ্ছে।

Continue Reading

Previous: ২২ নভেম্বর ২০২৬: ১২ রাশির ভাগ্যফল :
Next: ঘূর্ণিঝড়ের দাপট শেষ, রবিবার দেখা মিলল রোদের, কবে থেকে নামবে পারদ? জানাল হাওয়া অফিস

সম্পর্কিত গল্প

New-Project-41.webp

আচমকা থমকে গেল ট্রেন চলাচল, ভক্তদের কাঁধে চেপে রেললাইন পার করলেন দেবী জগদ্ধাত্রী

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-39.webp

বিষাক্ত কীটনাশক পেটে গিয়েই অসুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক! চাঞ্চল্যকর দাবি পরিবারের তরফে

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-38.webp

বিশ্ব বাংলা লোগোর জায়গায় এবার বসবে বজরংবলীর মূর্তি, ২৭ নভেম্বর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk নভেম্বর 22, 2026

You may have missed

New-Project-40.webp

ফের কালি লেপে দেওয়া হল রবীন্দ্রনাথের ছবিতে! ১৬ দিনের মধ্যে দ্বিতীয়বার একই ঘটনা বাংলাদেশে

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-41.webp

আচমকা থমকে গেল ট্রেন চলাচল, ভক্তদের কাঁধে চেপে রেললাইন পার করলেন দেবী জগদ্ধাত্রী

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-39.webp

বিষাক্ত কীটনাশক পেটে গিয়েই অসুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক! চাঞ্চল্যকর দাবি পরিবারের তরফে

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-38.webp

বিশ্ব বাংলা লোগোর জায়গায় এবার বসবে বজরংবলীর মূর্তি, ২৭ নভেম্বর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk নভেম্বর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.