Skip to content
নভেম্বর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ঘূর্ণিঝড়ের দাপট শেষ, রবিবার দেখা মিলল রোদের, কবে থেকে নামবে পারদ? জানাল হাওয়া অফিস

ঘূর্ণিঝড়ের দাপট শেষ, রবিবার দেখা মিলল রোদের, কবে থেকে নামবে পারদ? জানাল হাওয়া অফিস

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-26.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: টানা কয়েকদিনের মেঘ-বৃষ্টির পর অবশেষে রবিবার সকালে রোদ উঠল দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া পর পর ঘূর্ণিঝড়ের কারণে গত কয়েকদিন ধরেই দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিবাদল চলছিল। আজ অবশেষে আবহাওয়ার সামান্য উন্নতি হওয়ায় শীতের প্রহর গুনছে বঙ্গবাসী।

কিছুদিন আগে ওড়িশার গোপালপুরের কাছে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় অ্যাকভান। তার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি হয়। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অ্যাকভানের অবশিষ্টাংশ এখন পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেছে। রাজ্যের আবহাওয়ায় তার আর কোনও প্রভাব নেই। শনিবারই অ্যাকভানের অবশেষ দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছিল। তখন তার অবস্থান ছিল উত্তর ছত্তীসগঢ় ও লাগোয়া এলাকায়। এরপর ধীরে ধীরে সেটিও নিষ্ক্রিয় হয়ে পড়ে।

তবে এখনই পুরোপুরি বৃষ্টিমুক্ত হচ্ছে না দক্ষিণবঙ্গ। সোমবার পর্যন্ত কয়েকটি জেলায় দু-এক জায়গায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সামগ্রিকভাবে আবহাওয়া শুকনোই থাকবে। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রেও আর কোনও সতর্কতা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গেও আপাতত নতুন করে কোনও সতর্কতা জারি হয়নি। সেখানেও সোমবার পর্যন্ত বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এবার রাজ্যে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী দুদিন পারদ খুব একটা নামবে না। কিন্তু তার পরের তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। নিম্নচাপ সরে যাওয়ায় উত্তুরে হাওয়া ঢুকতে আর বাধা থাকছে না। ফলে বাতাসে শীতের আমেজ টের পাওয়া যাবে। তবে সর্বোচ্চ তাপমাত্রায় এখনই বড় কোনও বদল আসছে না।

Continue Reading

Previous: মন্ত্রীর নাম করে এসএসসি সচিবকে ফোন, বেছে বেছে চাকরি দেওয়ার নির্দেশ! গ্রেফতার এক, তদন্তে সিআইডি
Next: গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন কলকাতার হাসপাতালে!

সম্পর্কিত গল্প

New-Project-41.webp

আচমকা থমকে গেল ট্রেন চলাচল, ভক্তদের কাঁধে চেপে রেললাইন পার করলেন দেবী জগদ্ধাত্রী

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-39.webp

বিষাক্ত কীটনাশক পেটে গিয়েই অসুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক! চাঞ্চল্যকর দাবি পরিবারের তরফে

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-38.webp

বিশ্ব বাংলা লোগোর জায়গায় এবার বসবে বজরংবলীর মূর্তি, ২৭ নভেম্বর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk নভেম্বর 22, 2026

You may have missed

New-Project-40.webp

ফের কালি লেপে দেওয়া হল রবীন্দ্রনাথের ছবিতে! ১৬ দিনের মধ্যে দ্বিতীয়বার একই ঘটনা বাংলাদেশে

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-41.webp

আচমকা থমকে গেল ট্রেন চলাচল, ভক্তদের কাঁধে চেপে রেললাইন পার করলেন দেবী জগদ্ধাত্রী

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-39.webp

বিষাক্ত কীটনাশক পেটে গিয়েই অসুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক! চাঞ্চল্যকর দাবি পরিবারের তরফে

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-38.webp

বিশ্ব বাংলা লোগোর জায়গায় এবার বসবে বজরংবলীর মূর্তি, ২৭ নভেম্বর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk নভেম্বর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.