Skip to content
জুলাই 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের পারিশ্রমিক বাড়ল ৫ হাজার টাকা

আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের পারিশ্রমিক বাড়ল ৫ হাজার টাকা

Online Desk জুলাই 10, 2026
ASHA.jpg

ওঙ্কার ডেস্কঃ বাজেটের প্রতিশ্রুতি পূরণ বাংলার বিজেপি সরকারের। রাজ্যের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করল রাজ্য সরকার। এই মর্মে রাজ্য নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই সরকারি বিজ্ঞপ্তির ছবি পোস্ট করেছেন।
আগামী ১ অগাস্ট, ২০২৬ থেকে এই বর্ধিত সাম্মানিক কার্যকর হতে চলেছে। নতুন এই সিদ্ধান্তের ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের অতিরিক্ত সাম্মানিক এক ধাক্কায় বেড়ে দাঁড়াচ্ছে ৯,৫০০ টাকা। এর সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে প্রাপ্য ৪,৫০০ টাকা যুক্ত হলে তাঁদের সর্বমোট মাসিক সাম্মানিক গিয়ে দাঁড়াবে ১৪,০০০ টাকায়।
সূত্রের খবর, অঙ্গনওয়াড়ি সহায়িকারাও একই সুবিধা পাবেন। তাঁদের অতিরিক্ত সাম্মানিক বাড়িয়ে ৯,৫৫০ টাকা করা হয়েছে। এর সঙ্গে কেন্দ্রীয় অংশের ২,২৫০ টাকা যোগ করলে তাঁদের মোট মাসিক সাম্মানিক হবে ১১,৮০০ টাকা। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, এই অতিরিক্ত সম্মানিকের সম্পূর্ণ খরচ রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে বহন করবে।
পাশাপাশি, রাজ্যের আশাকর্মীদের মাসিক বেতনও এক লাফে অনেকটাই বাড়ানো হয়েছে। তাঁদের আগের ৬,২৫০ টাকা বেতনের সঙ্গে আরও ৫,০০০ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এই বাম্পার বেতন বৃদ্ধির ফলে এখন থেকে আশাকর্মীদের মোট মাসিক সাম্মানিক দাঁড়াল ১১,২৫০ টাকা।

Post Views: 28

Continue Reading

Previous: সেবাশ্রয়ের ভুল চিকিৎসায় পা বাদ, অভিষেক সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মহিলার
Next: বরুণ বিশ্বাসের খুনের তদন্তে CID, ১৪ বছর পর বিচারের আশা পরিবারের

সম্পর্কিত গল্প

Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.