Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে বদলির নির্দেশ কমিশনের, চিকিৎসা সংক্রান্ত কারণে অব্যাহতি চাইলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার

সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে বদলির নির্দেশ কমিশনের, চিকিৎসা সংক্রান্ত কারণে অব্যাহতি চাইলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার

Online Desk এপ্রিল 4, 2026
supratim-sarkar.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি এডিজি পদে ছিলেন সুপ্রতিম। নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর তাঁকিএ ওই পদে বহাল করে কমিশন। এবার সেই নির্বাচন পরিচালক সংস্থাই তাঁকে তামিলনাড়ুতে পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করল। যদিও সুপ্রতিম সরকার কমিশনের কাছে ওই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। চিকিৎসা সংক্রান্ত কারণে তিনি তামিলনাড়ুতে যেতে চান না বলে সূত্রের খবর।

নির্বাচন কমিশন সূত্রের খবর, সুপ্রতিমকে তামিলনাড়ুর পাঁচটি বিধানসভা কেন্দ্রের পুলিশ অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই কেন্দ্রগুলির আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি দেখভাল করতে হবে তাঁকে। উল্লেখ্য, এর আগে প্রাক্তন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে ওই পদে নিয়োগ করা হয়েছিল। তবে তিনি শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব নিতে পারেননি। সে কথা কমিশনকে জানিয়েও দেন। এ বার সুপ্রতিমও একই কারণে তামিলনাড়ু যেতে পারবেন না বলে কমিশনকে জানিয়েছেন। সূত্রের খবর, তামিলনাড়ুর তিরুনেলভিলি জেলায় অবজারভার হিসেবে সুপ্রতিমকে দায়িত্ব দিয়েছে কমিশন।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকে প্রশাসন পুলিশের শীর্ষ স্তরে একাদ্ধিক রদবদল করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে সরব হয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যসচিব থেকে শুরু করে স্বরাষ্ট্রসচিব, বহু পদে বদল করেছে নির্বাচক পরিচালক সংস্থা। মমতা আপত্তি সত্ত্বেও কমিশন নিজের অবস্থানে অনড় রয়েছে।

Post Views: 115

Continue Reading

Previous: যুদ্ধবিরতির পথে পাক-আফগান; মধ্যস্থতায় চিন
Next: মুক্তি পেল অ্যাকশন, সাসপেন্স এবং থ্রিলার ছবি “ডেভিড”

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.